ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোরিয়ায় যা ঘটছে তা নিয়ে যুক্তরাষ্ট্রের গর্বিত হওয়া উচিত: ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘কোরিয়া যুদ্ধ সমাপ্তির পথে। কোরিয়ায় এই মুহূর্তে যা ঘটছে তা নিয়ে যুক্তরাষ্ট্র ও দেশটির মহান মানুষদের অনেক বেশি গর্বিত হওয়া উচিত।’ শুক্রবার দুই কোরিয়ার ঐতিহাসিক সম্মেলন শেষে টুইটারে এই মন্তব্য করেছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট জানান, কোরিয়া উপদ্বীপে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণে দুই কোরিয়ার নেতারা একমত হওয়ার পর ভালো কিছু ঘটতে চলেছে।

টুইট বার্তায় ট্রাম্প বলেন, ভয়ংকর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও পারমাণবিক পরীক্ষার এক বছর পর, উত্তর ও দক্ষিণের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ভালো কিছু ঘটছে, কিন্তু তা সময় আসলেই বোঝা যাবে। মে বা জুনের শুরুতে ট্রাম্প উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে বৈঠক করবেন।

শুক্রবার সকাল সাড়ে নয়টায় (বাংলাদেশ সময় ৬.৩০) দক্ষিণ কোরিয়ায় পৌঁছান উত্তর কোরিয়ার নেতা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন তাকে স্বাগত জানান। পরে কিছুক্ষণের জন্য উত্তর কোরিয়ার সীমান্তে দাঁড়ান দুই নেতা। পরে আনুষ্ঠানিকতা শেষে দক্ষিণ কোরিয়ার পিস হাউসে আলোচনায় বসেন তারা। বৈঠকের পর যৌথ ঘোষণা পাঠ করা হয়। এতে কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণে অঙ্গীকারসহ যুদ্ধের অবসানের কথা বলা হয়েছে। এজন্য এ বছরেই একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হবে। সূত্র: ইয়োনহাপ নিউজ এজেন্সি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোরিয়ায় যা ঘটছে তা নিয়ে যুক্তরাষ্ট্রের গর্বিত হওয়া উচিত: ট্রাম্প

আপডেট সময় ০৮:২৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮