ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতের প্রধান বিচারপতিকে অভিশংসনের প্রস্তাব খারিজ

ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রকে অভিশংসন প্রস্তাব খারিজ করে দিয়েছেন দেশটির রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।

বিচারপতি দীপকের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ না থাকায় আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর সোমবার তিনি এ সিদ্ধান্ত নেন।

ভারতের সংবিধান অনুযায়ী, প্রধান বিচারপতির বিরুদ্ধে খারাপ ব্যবহার বা অযোগ্যতার অভিযোগ প্রমাণিত হলে তবেই তাকে অভিশংসন করা যায়।

জানা গেছে, শুক্রবার রাজ্যসভায় প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে কংগ্রেস, সিপিএম, সিপিআই, এনসিপি, সপা, বসপা ও মুসলিম লিগের ৬৪ সাংসদ প্রস্তাব জমা দেন।

এর মাধ্যমে এই প্রথম ভারতে প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পেশ করে বিরোধী দলগুলো। তবে যথেষ্ট প্রমাণের অভাবে সেই প্রস্তাব খারিজ হয়ে যায়।

রাজ্যসভায় অভিশংসন নোটিশ খারিজ হয়ে গেলেও কংগ্রেস নেতারা সুপ্রিমকোর্টে যাবেন বলে আগেই জানিয়েছেন।

কংগ্রেস নেতা পিএল পুনিয়া জানান, বিরোধী দলগুগুলো আইনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেবে।

বিরোধী দলের আনা অভিশংসন প্রস্তাব নাকচ করায় বেঙ্কাইয়ার তীব্র সমালোচনা করেন তারা।

কংগ্রেস নেতা কপিল সিবল বলেন, অভিশংসনের বিষয়টি গভীরভাবে খতিয়ে না দেখেই উপরাষ্ট্রপতি তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছেন। উনি যে বেআইনি রায় দিলেন, তাতে দেশবাসীর আস্থা চুরমার হয়ে গেছে। আমরা অবশ্যই এর বিরুদ্ধে সুপ্রিমকোর্টে পিটিশন দেব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ভারতের প্রধান বিচারপতিকে অভিশংসনের প্রস্তাব খারিজ

আপডেট সময় ০১:১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮