ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

নারী নেতৃত্বে সফলতার স্বীকৃতি হিসেবে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে ২৬-২৮ এপ্রিল তিন দিনের সফরে অস্ট্রেলিয়া যাবেন তিনি।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

পররাষ্ট্রমন্ত্রী জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বাংলাদেশে লিঙ্গ সমতা নিশ্চিতে ব্যাপক অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সিডনিতে অনুষ্ঠিতব্য গ্লোবাল সামিট অব উইমেনস-২০১৮ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

মাহমুদ আলী জানান, বাংলাদেশ ও সমগ্র এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারীশিক্ষা এবং নারী উদ্যোক্তাদের কর্মকাণ্ড প্রসারে অভূতপূর্ব নেতৃত্ব প্রদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ অ্যাওয়ার্ড প্রধান করা হবে।

গ্লোবাল সামিট অব উইমেনস প্রতি বছর নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে উৎসাহিত এবং সারা বিশ্বে তা নিশ্চিত করার লক্ষ্যে এই শীর্ষ সম্মেলনের আয়োজন করে থাকে।

এখানে নারীর সামগ্রিক উন্নয়ন ও ক্ষমতায়নে অসামান্য অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষভাবে এ সম্মাননা দেয়া হয়।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওই সামিটে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এ দুই মন্ত্রণালয়ের সচিব ও প্রধানমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮