ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী স্ত্রীকে ভিডিও কলে রেখে গ্রামপুলিশের আত্মহত্যা চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার হরমুজ অতিক্রমের চেষ্টা করা দুই জাহাজ জব্দ করেছে আইআরজিসি

কাতারকে ২৭ ভাগ মার্কিনি বন্ধু রাষ্ট্র ভাবে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উপসাগরীয় দেশ কাতারকে প্রতিবেশী চার দেশের বাণিজ্য অবরোধে সংকটে রাখা নিজেদের ‘মিত্র বা বন্ধু রাষ্ট্র’ বলে মনে করেন মাত্র ২৭ ভাগ মার্কিন নাগরিক। সম্প্রতি আরব নিউজ ও ইউগভের করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে। গত জুলাই মাসে ২ হাজার ২৬৩ জন মার্কিন নাগরিকের ওপর এ জরিপ চালানো হয়।

জরিপের ৩১ শতাংশ মার্কিনি কাতারকে অবন্ধুভাবাপন্ন বা শত্রুরাষ্ট্র বলে মনে করে। তবে দোহার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন তা নিয়ে কোনো ধারণা নেই বা কিছু ভাবেন না ৪৩ শতাংশ মার্কিনি।

দুই মাস আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর প্রতিবেশী দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সেইসঙ্গে বাণিজ্য অবরোধ আরোপ করে। এ নিয়ে সৃষ্টি কাতার সংকটের ফলে দেশটির প্রতি মার্কিন নাগরিকদের মনোভাব যাচাইয়ে এ জরিপ চালানো হয়।

ওই জরিপে আরও উঠে আসে, ৭১ ভাগ মার্কিন নাগরিক বিভিন্ন ক্ষেত্রে কূটনৈতিক বিষয়ে সচেতন। তারা কাতার সংকটের কারণে সম্পর্কে ভালো ধারণা রাখেন। তবে ৬৭ ভাগ নির্দিষ্টভাবে মনে করেন সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগে ও আঞ্চলিক দেশগুলোর অভ্যন্তরীণ ক্ষেত্রে অনধিকারচর্চার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কাতারে থাকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি নিয়েও জনতার মত চাওয়া হয় জরিপে। ওই ঘাঁটিতে ১১ হাজার মার্কিন সেনা অবস্থান করে। জরিপে অংশগ্রহণকারীদের ৪৯ শতাংশ বলেন, ঘাঁটিটি কাতারে রাখা ভালো হবে কিনা তারা তা নিয়ে তারা অনিশ্চিত। তবে ২০ শতাংশের মতে ঘাঁটিটি কাতার থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া উচিত, যেখানে ৩১ ভাগ মনে করেন এটি কাতারেই রাখা উচিত।

তবে কাতার সম্পর্কে নিজেদের সাধারণ মত জানতে চাইলে দেখা যায়, অংশগ্রহণকারীদের অর্ধেকরই এ বিষয়ে পর্যাপ্ত ধারণা নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

কাতারকে ২৭ ভাগ মার্কিনি বন্ধু রাষ্ট্র ভাবে

আপডেট সময় ০৫:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭