ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের নতুন অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

তুমি দেশকে কী দিলে সেটা ভাবো: ইয়ুথ লিডারশিপ

অাকাশ জাতীয় ডেস্ক:

‘দেশ তোমাকে কী দিল সেটা নয়, তুমি দেশকে কী দিলে সেটা ভাবো’ স্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠন উই দ্য ড্রিমার্সের ইয়ুথ লিডারশিপ সামিট-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৫২ মিলনায়তনে শুক্রবার এ সামিট অনুষ্ঠিত হয়। সামিটের আলোচ্য বিষয়গুলো ছিল গোল সেটিং, ডিসিশান মেকিং, মটিভেশান টেকনিক, কম্যান্ডার বনাম লিডার, ম্যানেজার বনাম লিডার ও বস বনাম লিডার ইত্যাদি। ড্রিমার্সের প্রধান উপদেষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এবি এম আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সামিটে প্রধান অতিথি ছিলেন সাবেক নৌবাহিনী প্রধান ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্সের প্রতিষ্ঠাতা অ্যাডমিরাল (অব.) এম. ফরিদ হাবিব।

বিশেষ অতিথি ছিলেন আইইউএস ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি জেনারেল ড. সালেহ হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসলেম উদ্দিন মুন্না, তরুণ চলচ্চিত্র নির্মাতা ও জনপ্রিয় লেখক সাদাত হোসাইন, পিডিএফের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান কিরণ প্রমুখ। বক্তারা বলেন, সমাজকে বদলানোর আগে নিজেকে বদলানো দরকার। ক্যারিয়ার গঠনের জন্য সময়ের যথাযথ ব্যবহার, লক্ষ্য নির্ধারণ এবং সেই লক্ষ্যপানে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যাওয়া ও চরিত্র গঠনে গুরুত্বারোপ করতে হবে। সামিটে আরও উপস্থিত ছিলেন উই দ্য ড্রিমার্সের প্রধান সমন্বয়ক কুতুব তারিক, সহকারী সমন্বয়ক ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন, এক্সিকিউিটিভ ডিরেক্টর শামীম ইব্রাহিম খলীল, শিহাব উদ্দিন, মুজাহিদুল ইসলাম, ডা. ইলিয়াছ, শিশির মজুমদার, খলিল খান ও ডা. নুরুন্নাহার রিগবী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

তুমি দেশকে কী দিলে সেটা ভাবো: ইয়ুথ লিডারশিপ

আপডেট সময় ১২:৫২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮