ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নায়ক আলি জাফরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউডে কাজ করা পাকিস্তানের শিল্পী আলি জাফরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছে সে দেশেরই এক গায়িকা।

পাকিস্তানি গায়িকা মিশা সফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বলেছেন, আলি জাফর বহুবার তাকে যৌন নির্যাতন করেছেন, এবার আর তিনি চুপ করে থাকবেন না।

‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে দেখা গিয়েছিল মিশা সফিকে। ৩৬ বছরের এই শিল্পী টুইট করেছেন, নিজের সঙ্গে ঘটা যৌন নির্যাতনের কথা সর্বসমক্ষে তুলে ধরে সমাজে এ বিষয়ে যে মুখ বন্ধ করে থাকার সংস্কৃতি রয়েছে, তার এভাবে প্রতিবাদ করবেন তিনি।

সম্ভবত এই প্রথম কোনো পাকিস্তানি তারকা তারই সহশিল্পীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলেন।

দুই সন্তানের মা এ গায়িকার অভিযোগ, একাধিকবার নিজেরই সহশিল্পী আলি জাফরের হাতে যৌন নির্যাতন সহ্য করতে হয়েছে তাকে। যখন তার বয়স অল্প ছিল বা সবে ইন্ডাস্ট্রিতে এসেছে, তখন এসব ঘটেছে এমন নয়। এগুলো ঘটেছে যখন তার ক্ষমতা হয়েছে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, নিজের কথা বলার জায়গায় এসেছেন।

তিনি ও তার গোটা পরিবারের পক্ষেই এই অভিজ্ঞতা ভয়ানক। আলি জাফরকে তিনি বহু বছর ধরে চেনেন, তার সঙ্গে একমঞ্চে অনুষ্ঠানও করেছেন। কিন্তু তার বিশ্বাসভঙ্গ করেছেন জাফর।

মিশা জানান, এ অভিজ্ঞতা তার একার নয়।

পাক গায়ক-নায়ক আলি জাফর কাজ করেছেন তেরে বিন লাদেন, মেরে ব্রাদার কি দুলহান, চশমে বদ্দুর ও ডিয়ার জিন্দেগির মতো বেশ কয়েকটি বলিউড ছবিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নায়ক আলি জাফরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

আপডেট সময় ১০:১৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮