ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ২৪ বছর কারাদণ্ড

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ক্ষমতার অপব্যবহার এবং অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে দোষী সাব্যস্ত করে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার পার্কের এই রায় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। দুর্নীতির ঘটনায় এমন শাস্তি দেশটিতে তোলপাড় সৃষ্টি করেছে। রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের ওপর জনগণের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আদালত কারাদণ্ডের পাশাপাশি এক কোটি ৭০ লাখ ডলার জরিমানাও করেছে। এই রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন পার্ক জিউন-হাই।

রায়ে আদালত বলেছে, ঘনিষ্ঠ বান্ধবী চোই সুন-সিলের সঙ্গে যোগসাজশে পার্ক স্যামসাং ও লোটের মত কোম্পানিকে অবৈধ সুবিধা দিয়ে ৭৭.৪ বিলিয়ন উয়ন নিয়েছেন এবং ওই অর্থে চইয়ের নামে দুটি দাতব্য সংস্থা গড়ে তুলেছেন বলে প্রমাণিত হয়েছে।

বিচারক কিম সে উন তার পর্যবেক্ষণে বলেন, আসামি পার্ক ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন কোম্পানিতে ওই দাতব্য প্রতিষ্ঠানে অর্থ দিতে বাধ্য করেছেন।

আদালতের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে পার্ক এই মামলার শুনানি প্রথম থেকেই বর্জন করেছেন। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এই রায় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা দক্ষিণ কোরিয়ার ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এই মামলা ব্যাপক জনস্বার্থের সঙ্গে জড়িত বিধায় সরাসরি প্রচার করা হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ বলেছে।

পার্ক জিউন হাই দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট। সাবেক সামরিক কর্মকর্তা ও প্রেসিডেন্ট পার্ক চুং–হির মেয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ২৪ বছর কারাদণ্ড

আপডেট সময় ০২:২৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮