ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

ঢাকায় তৃতীয় বি‌পিও সা‌মিট ১৫ এপ্রিল

আকাশ আইসিটি ডেস্ক:

আগামী ১৫ এপ্রিল তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০১৮’। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হবে দুই দিনের বিপিও খাতে সবচেয়ে বড় এ আয়োজন ।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কের সেমিনার হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) সভাপতি ওয়াহিদ শরীফ।

তিনি বলেন, দুই দিনের আয়োজনে দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তিবিদ, সরকারের নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং বিপিও খাতের সঙ্গে জড়িতরা অংশ নেবেন। থাকছেন ৪০ জন স্থানীয় স্পিকার, ২০ জন আন্তর্জাতিক স্পিকার।

এছাড়াও এবারের বিপিও সামিটে ১০টি সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে। দুই দিনের মূল আয়োজনের আগে ৩০টি বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিবেশন কার্যক্রম অনুষ্ঠিত হবে বলেও জানান।

প্রধান অতি‌থির‌ বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ইচ্ছা শক্তিকে সঙ্গে রেখে আরও একটি মাইলফলক অর্জন করতে যাচ্ছে বিপিও সামিট। ২০১৫ এবং ২০১৬ সালের সফল আয়োজনের ধারাবাহিকতায় আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর পাশাপাশি আরও বিস্তৃত উদ্দেশ্য এবং সমাধান দেওয়ার লক্ষ্যেই বিপিও সামিট ২০১৮ আয়োজন।

তিনি আরও বলেন, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে তরুণদের কাজে লাগাতে হবে। মেয়েদের বেশি বেশি অংশগ্রহণ করতে হবে। পার্শ্ববর্তী দেশ ভারত ও ভিয়েতনাম এই আউটসোর্সিং কাজে ভালো করছে। কারণ সবচেয়ে বেশি মেয়ে কাজ এই খাতে। আর আমাদের দেশে কিন্তু অনেক কম। যত বেশি এই খাতে মেয়ে আসবে এই বিপিও খাতে তত বেশি সফল হবে।

এবারও এই আন্তর্জাতিক সম্মেলনটি আয়োজন করছে সরকারের আইসিটি অধিদফতর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)।

বাক্য’র সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। নতুন নতুন প্রযুক্তিকে আমাদের গ্রহণ করতে হবে। তরুণদের মধ্যে প্রযুক্তির ভালো দিকগুলো তুলে ধরতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের (অতিরিক্ত সচিব) মহাপরিচালক এ কে এম খায়রুল আলমসহ আয়োজকবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় তৃতীয় বি‌পিও সা‌মিট ১৫ এপ্রিল

আপডেট সময় ১১:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮