ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সারাদেশে ‘খ’ সেট, কালকিনিতে ‘ক’ সেটে পরীক্ষা

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরের কালকিনিতে এইচএসসি বাংলা প্রথমপত্র ভুল প্রশ্নে পরীক্ষা নেয়ার অভিযোগ ওঠেছে। সারাদেশে ‘খ’ সেটে পরীক্ষা নেয়া হলেও মাদারীপুরের কালকিনি উপজেলায় ‘ক’ সেটে নেয়া হয়েছে। প্রশাসনের দাবি, বিষয়টি ভুলক্রমে হয়েছে।

সোমবার শুরু হওয়া এ পরীক্ষায় কালকিনিতে মোট ৩ হাজার ৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

জানা যায়, কর্তৃপক্ষের মেসেজ ঠিক মতো না বুঝে উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ক সেটে পরীক্ষা নিতে বলেন। অথচ সারাদেশে খ সেটে পরীক্ষা নেয়া হয়েছে। বিষয়টি ফাঁস হয়ে গেলে উপজেলায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে শুরু হয়েছে চরম সমালোচনার ঝড়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন পরীক্ষার্থী বলেন, ভুল প্রশ্নে পরীক্ষা নেয়ার কারণে আমরা খুব দুশ্চিন্তায় পড়েছি। সারা দেশে খ সেটে পরীক্ষা নেয়া হলেও আমাদের কালকিনিতে শুধু ক সেটে নেয়া হয়েছে। এখন এই ভুলের খেসারত কে দেবে।

কালকিনি উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও প্রমথ রঞ্জন ঘটক বলেন, আমাকে কর্তৃপক্ষের মাধ্যমে যে ম্যাসেজ দেয়া হয়েছে তা আমি না বুঝেই ক সেটের প্রশ্নে পরীক্ষা নিয়েছি। তবে আমি এ বিষয় কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। তারা আমাদের পরীক্ষার্থীদের খাতা আলাদাভাবে পাঠাতে বলেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সারাদেশে ‘খ’ সেট, কালকিনিতে ‘ক’ সেটে পরীক্ষা

আপডেট সময় ১০:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮