ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

মাননীয় প্রধানমন্ত্রী ধাপ্পার নীতি আয়ত্ত করেছেন: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

আজ সোমবার সকালে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী ম্যাকিয়াভেলির চাতুর্যগুলোকে দেশ শাসনের নীতি হিসেবে গ্রহণ করেছেন। ধার্মিক না হয়েও দেশ শাসনে ধর্মের ব্যবহার করা, ধাপ্পাবাজি দিয়ে মানুষের মন জয় করতে বিভ্রান্ত করা, আর তা না হলে বলপ্রয়োগের মাধ্যমে জনগণের বশ্যতা আদায় করা। ম্যাকিয়াভেলির এই চাতুর্যগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি ও দেশশাসনের নীতি।’

গতকাল চাঁদপুরের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া বক্তব্যের সমালোচনা করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, এটা সকলেই জানে, নির্বাচনের সময় আপনি ধার্মিক হয়ে যান। হেফাজতের রক্তাক্ত ঘটনার কথা মানুষ এখনো ভুলে যায়নি। সরকারি ফরমান জারি করে জুমার নামাজে মসজিদে মসজিদে খুতবা পরিবর্তন করা হয়েছে। দাড়ি-টুপি দেখলেই আইনশৃঙ্খলা বাহিনী কীভাবে মসজিদে মসজিদে ঢুকে নামাজরত বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, তাও মানুষ জানে।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় বন্দি করে রেখেছেন। আর অন্যদিকে অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গায়ের জোরে বিভিন্ন সভা- সমাবেশে বিএনপির বিরুদ্ধে ডাহা মিথ্যাচার করছেন প্রধানমন্ত্রী।’

রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছেন। আর বিএনপিসহ বিরোধী দলকে কথা বলার সুযোগ দিচ্ছেন না। গতকালও চাঁদপুরে সরকারি টাকা ব্যয়ে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। যে প্রধানমন্ত্রী মানুষের ভোটাধিকার কেড়ে নেয়, তাঁর মুখে ভোট চাওয়া জনগণের সঙ্গে ইয়ার্কি-তামাশা ছাড়া আর কিছুই নয়।’

এ সময় নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী বলেন, “প্রধানমন্ত্রী সরকারি খরচে নির্বাচনী প্রচার চালালেও ইসি নির্বিকার। এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু ক্ষমতাসীনদের নির্বাচনী আইন ভঙ্গের ব্যাপারে নির্বাচন কমিশন ‘রিপভ্যান উইংকেল’-এর মতো দীর্ঘ নিদ্রায় শায়িত থাকে।”

এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

মাননীয় প্রধানমন্ত্রী ধাপ্পার নীতি আয়ত্ত করেছেন: রিজভী

আপডেট সময় ০২:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮