ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধারকাজ স্থগিত গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী সংস্কার বাস্তবায়নে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে: এবি পার্টির চেয়ারম্যান সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে অনিশ্চয়তা স্কুলছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না: মনিরুল হক চৌধুরী

ইউএস-বাংলাকে ছয় কোটি টাকা দিল বীমা কোম্পানি

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুর্ঘটনায় পুনঃবীমার (রিইন্সুরেন্স) ৫ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা সেনা কল্যাণ ইন্সুরেন্সের কাছে হস্তান্তর করেছে সাধারণ বীমা করপোরেশন।

আজ রবিবার বিকেলে সাধারণ বীমা করপোরেশন তার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই রিইন্সুরেন্সের টাকা হস্তান্তর করে।

সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম সেনা কল্যাণ ইন্সুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শফিক শামীমের কাছে আনুষ্ঠানিক এই টাকা হস্তান্তর করেন।

শিবলি রুবায়াত-উল-ইসলাম জানান, এটি রিইন্সুরেন্সের প্রথম কিস্তির টাকা। বাকি টাকা এক সপ্তাহের মধ্যে হস্তান্তর করা হবে। সাধারণ বীমা করপোরেশন এর আগে গত ২২ মার্চ ৩৪ কোটি ৬১ লাখ টাকা হস্তান্তর করে সেনা কল্যাণ ইন্সুরেন্সের কাছে।

গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ড্যাশ ৮ কিউ ৪০০ উড়োজাহাজ। এতে ৫১ জন যাত্রী নিহত হন। এর মধ্যে ২৭ জন ছিলেন বাংলাদেশী যাত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

ইউএস-বাংলাকে ছয় কোটি টাকা দিল বীমা কোম্পানি

আপডেট সময় ১১:৩৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮