ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সশস্ত্র বাহিনীকে আধুনিক করার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী

অাকাশ নিউজ ডেস্কঃ

আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সরকারপ্রধান আরো বলেন, ‘আমাদের আর্থিক সীমাবদ্ধতা আছে এতে কোনো সন্দেহ নাই। কারণ এই ছোট্ট ৫৪ হাজার বর্গমাইলের একটি দেশ, ১৬ কোটি মানুষের বাসস্থান। এই ১৬ কোটি মানুষের খাদ্য, তাদের বাসস্থান, তাদের চিকিৎসা, তাদের শিক্ষা, তাদের উন্নত জীবন নিশ্চিত করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা এটা কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ—স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষা করে, তাদেরকেও যুগোপযোগী করা। উন্নত দেশের মতো অত বেশি আমরা পারব না।

কিন্তু তারপরও আমাদেরও যে আছে এইটুকুও যেন আমরা বলতে পারি গর্ব করে। এবং বিশ্বসভায় যেন আমরা মাথা উঁচু করে চলতে পারি, সেদিকে লক্ষ রেখে আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে যেসব পিজিআর সদস্য নিহত হয়েছেন, তাঁদের প্রতি সম্মান জানান শেখ হাসিনা। সঠিকভাবে দায়িত্ব পালন করতে গেলে প্রশিক্ষণ খুবই জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বাড়ানো হয়েছে বাহিনী সদস্যদের সুযোগ-সুবিধার পরিমাণও।

অনুষ্ঠানে উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সশস্ত্র বাহিনীকে আধুনিক করার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:৪০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭