ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিরপুরে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনে পানির ট্যাংক বিস্ফোরণের ঘটনায় হাসিন আরা খানম (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হল।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিস্ফোরণের আগুনে তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

মৃত হাসিন আরা পল্লবীর ছয়তলা ওই ভবনের মালিক ইয়াকুব আলীর স্ত্রী। এর আগে মঙ্গলবার রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন থেকে মারা যায় রুহি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর ছয়তলা ওই ভবনের নিচতলায় পানির ট্যাংক বিস্ফোরণে রুহির শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।

এ ছাড়া অন্য দগ্ধরা হলেন- বাড়িওয়ালা ইয়াকুব আলী (৭০), ভাড়াটে ইয়াসমিন (২৭) ও শ্রমিক হাসান (৩২)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক এনায়েত কবির জানান, দগ্ধরা আশঙ্কাজনক। শ্বাসনালি পুড়ে গেছে। ইয়াকুবের ২৫ শতাংশ, ইয়াসমিনের ৪১ শতাংশ ও হাসানের ৮৫ শতাংশ পুড়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিরপুরে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

আপডেট সময় ১২:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮