ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ তৎকালীন আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল সংবিধান সংশোধন: প্রতিশ্রুতি ছাড়া কমিটিতে থাকতে চায় না জামায়াত পশ্চিমবঙ্গে জোট নয়; ‘একলা লড়াই’র ডাক রাহুল গান্ধীর বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৮ সেনা নিহত হয় চুক্তি করবে, না হয় নিশ্চিহ্ন হয়ে যাবে: ইরানকে হুমকি ট্রাম্পের উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা পরিমার্জন হচ্ছে ২০২৭ সালের পাঠ্যবই, ফিরছে প্রকৃত ইতিহাস: এনসিটিবি চেয়ারম্যান কৃষক কার্ডে ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা: চিফ হুইপ

হলে অভিযানের প্রতিবাদে ইবিতে ছাত্রলীগের তাণ্ডব

অাকাশ জাতীয় ডেস্ক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক লালন শাহ হল থেকে চারটি চাপাতি এবং ১১ বোতল ফেনসিডেলসহ এক বহিরাগত মাদকসেবীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সভাপতি নিয়ন্ত্রিত লালন শাহ হলের ১২৮নং কক্ষ থেকে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান এসব মাদকদ্রব্য উদ্ধার করেন।

এ ঘটনার জের ধরে ক্যাম্পাসে তিন ঘণ্টাব্যাপী প্রক্টররের পদত্যাগের দাবিতে মিছিল, ভাংচুর ও ককটেল বিষ্ফোরণ ঘটায় ছাত্রলীগ কর্মীরা।

ক্যাম্পাস অভ্যান্তরে বঙ্গবন্ধুর ম্যুরাল, ক্যাফেটেরিয়া, নির্মানাধীন রবীন্দ্র নজরুল কলা ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় ভাংচুর চালায় তারা।

এছাড়া বিভিন্ন স্থাপনার বেশ কয়েকটি সিসি ক্যামেরা ভাংচুর করে বিক্ষুব্ধ কর্মীরা। এ ঘটনায় গোটা ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে সন্ধ্যা ৬টার দিকে লালন শাহ হলের ১২৮নং কক্ষ থেকে সভাপতির কর্মী ও বহিরাগত দানিয়েল এবং লোকপ্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকাশ এবং বহিরাগত রফিকুলকে আটক করেন প্রক্টর ড. মাহবুবর রহমান।

এসময় তার সঙ্গে প্রক্টরিয়াল বডির সদস্য এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। কক্ষটি থেকে চারটি চাপাতি, ১১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে তাদেরকে ইবি থানায় সোপর্দ করা হয়।

আটকের পর লালন শাহ হল থেকে প্রায় তিন শতাধিক নেতাকর্মী প্রক্টরের পদত্যাগের দাবিতে লাঠি নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। এসময় তারা পুরো ক্যাম্পাসে ভাংচুর চালায়।

এতে ডায়না চত্বর ও আশেপাশে বিভিন্ন স্থাপনা, বঙ্গবন্ধুর ম্যুরাল, সিসি ক্যামেরা, ক্যাফেটেরিয়ার জানালার গ্লাস এবং রবীন্দ্র-নজরুল কলা ভবনে ভাংচুর চালায়। মিছিলে পর পর প্রায় ডজন দুয়েক ককটেলের বিষ্ফোরণ ঘটে। ঘটনার পর থেকে পুরো ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।

এবিষয়ে ছাত্রলীগ সভাপতি শাহিনুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই কক্ষে অভিযান চালিয়েছি। দানিয়েল নামের এক বহিরাগতকে ব্যাগভর্তি মাদক ও বিভিন্ন সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়েছে। রফিকুল নামে এক বহিরাগত পালিয়ে গেছে।

এ বিষয়ে ইবি থানার ওসি বলেন, ফেনসিডেল এবং চাপাতিসহ একজনকে থানায় আটক করে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছ

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মৃত্যু নিয়ে এমন ব্যবসা ঠিক না’, কারিনার মৃত্যুর গুজবে কায়সার হামিদের ক্ষোভ

হলে অভিযানের প্রতিবাদে ইবিতে ছাত্রলীগের তাণ্ডব

আপডেট সময় ০১:১৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮