ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

আকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাট পৌরসভার বাসাবাটি এলাকায় পারিবারিক বিরোধের জেরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে আম্মার শেখ নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) রাতের এ ঘটনায় ঘাতক আলী আব্দুল্লাহকে (২৩) রক্তমাখা ছুরিসহ গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

নিহত আম্মার শেখ বাসাবাটি এলাকার তাসলিম মাহমুদের ছেলে। ঘাতক আলী আব্দুল্লাহ বাগেরহাট পৌরসভার সাহাপাড়া এলাকার তারেক হাওলাদারের ছেলে।

এ ঘটনায় আম্মারের বাবা তাসলিম মাহমুদ বাদী হয়ে আলী আব্দুল্লাহ ও তার মা তুহিনারা বেগমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে আলী আব্দুল্লাহ তার ফুফুর বাড়ি বাসাবাটি বেড়াতে আসেন। রাতের খাবার শেষে আম্মার শেখ ও আলী আব্দুল্লাহ বাড়ির দোতলার একটি কক্ষে ঘুমাতে যান। এ সময় আম্মারের মায়ের কাছ থেকে টাকা নেওয়া ও পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাত ১টার দিকে আলী আব্দুল্লাহ ধারালো ছুরি দিয়ে আম্মার শেখের ঘাড়, বুক ও পিঠে এলোপাতাড়ি আঘাত করেন। আম্মারের চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্বজনরা আলী আব্দুল্লাহকে রক্তমাখা ছুরিসহ আটকে রেখে বাগেরহাট সদর মডেল থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার ওসি সামসুল আরেফিন বলেন, রাতে ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছুরিসহ ঘাতক আলী আব্দুল্লাহকে গ্রেফতার করে। এছাড়া আম্মার শেখের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে ফের আটক অভিজিৎ দীপকে

মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

আপডেট সময় ০১:২০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬