ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২ গোলে পিছিয়ে পড়েও ড্র বাংলাদেশের

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দীর্ঘ ১৭ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে মোটামুটি ভালোই করেছে বাংলাদেশ ফুটবল দল। লাওসের মাঠে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। ২০১৬ সালের অক্টোবরে সর্বশেষ ম্যাচ খেলে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে সেই ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। এই হারের পর দেশজুড়ে দারুণ সমালোচনা শুরু হয়। ফলে দীর্ঘদিন জাতীয় দলের কোনো সূচি রাখেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

দীর্ঘ বিততির পর আজ মাঠে নেমে হতাশায় শুরু হয়েছিল বাংলাদেশ দলের। বাংলাদেশের জালে লাওস প্রথমে দুই গোল দিয়ে এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষের দিকে দুই গোল করে হার এড়ায় লাল-সবুজের দল।

ভিয়েনতিয়েনে বাংলাদেশ সময় বিকেল ৫টায় বাংলাদেশ-লাওস ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধের ৩০ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আরো এক গোল করে লাওস বড় হারের শঙ্কায় ফেলে দেয় বাংলাদেশকে।

কিন্তু দ্বিতীয়ার্ধটা বাংলাদেশ পুরোপুরি নিজেদের করে নেয়। ম্যাচের ৮২ মিনিটে প্রথম গোল করে ব্যবধান কমায় লাল-সবুজের জার্সির দল। যোগ করা সময়ে দারুণ গোলে সমতায় ফেরে বাংলাদেশ। দলের হয়ে গোল করেন জাফর ইকবাল ও আবু সুফিয়ান। ড্র দিয়ে শুরু করা বাংলাদেশ দলের কোচ অ্যান্ড্রু অর্ডের অভিষেকটা ভালোই হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

২ গোলে পিছিয়ে পড়েও ড্র বাংলাদেশের

আপডেট সময় ১০:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮