ঢাকা ০১:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গল্পনির্ভর ছবিতে অভিনয় করবেন শাকিব খান

আকাশ বিনোদন ডেস্ক :

এখন থেকে গল্পনির্ভর ছবিতে অভিনয়ের দিকে পূর্ণ মনোযোগ দেবেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। পাশাপাশি বছরে একটি বা দুটি ছবিতে অভিনয় করবেন। যেসব ছবিতে অভিনয় করবেন সেগুলোতে তার চরিত্র, গল্পের গভীরতা এবং সামগ্রিক দিক ভেবেই অভিনয় করবেন বলে দৈনিক আকাশের সঙ্গে আলাপকালে জানিয়েছেন শাকিব খান।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি বছরে একটি বা দুটি ছবি মুক্তি পেলেই যথেষ্ট। এমনিতেই দেখা যায় ঈদ বা উৎসব ছাড়া আমার অভিনীত ছবি মুক্তি পায় না। তাই সিদ্ধান্ত নিয়েছি হাতে থাকা ছবিগুলোর কাজ শেষ করে কিছুদিন বিশ্রাম নেব। এরপর নতুন উদ্যমে নতুনভাবে ভালো গল্পের ছবিতে অভিনয় করব। কোনো ছবির প্রস্তাব এলে তাতে আমার চরিত্র নিয়ে ভাবব। গল্প শুনে বা পড়ে এর খুঁটিনাটি বিষয়ে অবগত হয়েই অভিনয়ে সায় দেব।’

এছাড়া এ নায়ক আরও বলেন, ‘যারা আমার কাছে গল্প নিয়ে আসেন তাদের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন নকল গল্প নিয়ে না আসেন। এ ক্ষেত্রে তাদেরই সৎ থাকতে হবে। কারণ সব ছবির গল্প যে আমার জানা থাকবে তা নয়। অনেক সময় দেখা যায়, আমার কাছে যে গল্প এলো সেটা ভালো লাগায় অভিনয় করেছি। কিন্তু মুক্তির পর দেখা যায় সেটি কোথাও থেকে নকল করা হয়েছে। তখন দায়ভার বেশি কিন্তু ছবির নায়কের ওপরই পড়ে। সবাই নাম ধরে বলে ওমুক নায়ক নকল ছবিতে অভিনয় করেছেন। তাই গল্পের ক্ষেত্রে গল্পকারকে অবশ্যই সৎ থাকতে হবে। মৌলিক গল্পের প্রতি নজর দিতে হবে।’

শাকিব খানের হাতে এ মুহূর্তে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, ‘মাস্ক’, ‘ভাইজান এলো রে’, ‘সুপার হিরো’, ‘অপারেশন অগ্নিপথ’ ছবিগুলো রয়েছে। এর মধ্যে প্রায় ছবিরই শুটিং শেষের পথে। পাশাপাশি অনেক আগে শুটিং শুরু করা ‘পাঙ্কু জামাই’য়ের শুটিংও শেষ করে দেবেন বলে জানান তিনি।

এছাড়াও মনতাজুর রহমান আকবরের একটি ছবির কিছু কাজ বাকি রয়েছে। পরিচালক যদি সিডিউল চূড়ান্ত করে আবার কাজ শুরু করতে চায়, সে ছবির কাজও শেষ করে দেবেন বলে জানান এ নায়ক। এরপর কিছুদিন বিশ্রাম নিয়েই নতুন পরিকল্পনায় কাজ শুরু করবেন শাকিব খান।

এদিকে শাকিব খান অভিনীত ‘চালবাজ’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। যদিও ছবিটি প্রথমে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় শুরু হলেও পরবর্তীতে বাংলাদেশে যৌথ প্রযোজনা নীতিমালায় পরিবর্তন আসায় সেটি ভারতীয় প্রযোজনা সংস্থার নামেই পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে। এরপর সাফটা চুক্তির আওতায় এটি বাংলাদেশেও মুক্তি পাবে বলে জানা গেছে। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী।

সাফটা চুক্তির আওতায় ছবি মুক্তি প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘এটি রাষ্ট্রীয় চুক্তি। এটা নিয়ে আমার কিছু বলার নেই। হয়তো যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের প্রক্রিয়া এখন নির্মাতা বা প্রযোজকদের জন্য কঠিন। তাই সাফটার দিকেই ঝুঁকছেন প্রযোজকরা। বিষয়টি নিয়ে চলচ্চিত্রের বিজ্ঞ যারা আছেন তারা কথা বলবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গল্পনির্ভর ছবিতে অভিনয় করবেন শাকিব খান

আপডেট সময় ০৫:৫৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮