ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কক্সবাজার থেকে ইয়াবা এনে দেশজুড়ে পাঠাতেন তারা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ৭৩ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন মিয়া ওরফে ফিসাইন সুমন ওরফে মনোয়ার হোসেন (৪০), মো. কালাম হোসেন (৩৬), মো. ইসমাইল (৩০) এবং মো. দেলোয়ার হোসেন (২০)।

রবিবার দুপুর দেড়টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে একটি মাইক্রোবাসও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, রাজধানীর উত্তরা-পূর্ব থানার আট নম্বর সেক্টরের আলাউল এভিনিউ, পোস্টাল কোয়ার্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান ফটক থেকে ৩০ গজ উত্তর-পশ্চিম দিকে একটি ফাঁকা মাঠে পাইকারি মাদক বিক্রেতাদের কাছ থেকে মাদকদ্রব্য সরবরাহের জন্য অপেক্ষা করছিলেন তারা। র‌্যাবের আভিযানিক দলটি অভিযান চালিয়ে ওই ফাঁকা মাঠে অবস্থানরত মাইক্রোবাসটি ঘিরে ফেলে এবং র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা ওই মাইক্রোবাসসহ পালানোর চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যমতে ওই মাইক্রোবাস তল্লাশি করা হয়। গাড়ির চালকের বামপাশে দ্বিতীয় আসনের পেছনে ফ্লোর চেসিস কেটে তৈরিকৃত বক্সে সুকৌশলে লুকানো অবস্থায় একটি শপিং ব্যাগ ও একটি পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। এতে ৭৩ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় তাদের সবার দেহ তল্লাশি করে মাদক বিক্রির ১৯ হাজার ৮৮১ টাকা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন এবং ইয়াবা ট্যাবলেট সরবরাহের কাজে ব্যবহৃত একটি কালো রংয়ের মাইক্রোবাস জব্দ করা হয়।

র‌্যাবের ওই সূত্রটি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, উদ্ধার হওয়ার ইয়াবা ট্যাবলেটের চালানটি রাকিব মেম্বার ও বখতিয়ারের (লবণ চাষি) কাছ থেকে সংগ্রহ করে অপর আসামি মামুনের মাইক্রোবাসে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নিয়ে এসেছিলেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক আসামিদের সহযোগিতায় কক্সবাজার থেকে এইরূপ মাদকদ্রব্যের চালান এনে দেশের বিভিন্ন জেলা শহরে সরবরাহ, বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত সুমন মিয়া ওরফে ফিসাইন সুমন ওরফে মনোয়ার হোসেনের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় একটি মামলা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কক্সবাজার থেকে ইয়াবা এনে দেশজুড়ে পাঠাতেন তারা

আপডেট সময় ০৮:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮