ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ঢাকায় আসছেন মঙ্গলবার

অাকাশ জাতীয় ডেস্ক: 

বে অব বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক কো-অপারেশন (বিমসটিক) দেশগুলির দ্বিতীয় নিরাপত্তা বৈঠকে যোগ দিতে ঢাকা আসছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মঙ্গলবার তিন দিনের সফরে ঢাকা আসবেন তিনি।

সমুদ্র নিরাপত্তাসহ দক্ষিণ এশিয়ার সামগ্রিক সুরক্ষা সহযোগিতার বিষয়টি খতিয়ে দেখতে চলতি সপ্তাহেই ঢাকায় অনুষ্ঠিত হবে বিমসটেকভুক্ত দেশগুলির দ্বিতীয় নিরাপত্তা বৈঠক। বছর খানেক আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথম বৈঠক হয়েছিল।

এ সফরকালে অজিত দোভাল বহুপাক্ষিক আলোচনার পাশাপাশি বাংলাদেশের শীর্ষ কর্তাদের সঙ্গে সামগ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন।

কূটনৈতিক সূত্র জানাচ্ছে, বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) তারেক আহমেদ সিদ্দিকি বৈঠকে থাকবেন। বৈঠকে সাম্প্রতিক আলোচিত রোহিঙ্গা সমস্যাটি এই মঞ্চে তুলে ধরবে ঢাকা।

রোহিঙ্গা সমস্যার পাশাপাশি নিরাপত্তা নিয়ে বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলির পারস্পরিক যোগাযোগের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পাবে। এছাড়া বৈঠকে এই অঞ্চলের জন্য একটি অভিন্ন কৌশল তৈরির চেষ্টা হবে কূটনৈতিক সূত্র জানাচ্ছে।

বিমসটেক-এ বাংলাদেশ ও ভারতের পাশাপাশি ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডও রয়েছে।

এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে চলতি বছরের শেষ নাগাদ ভোট। রাজনৈতিকভাবে এই গুরুত্বপূর্ণ সময়ে দুই দেশের যোগাযোগ বাড়ানোয় জোর দিচ্ছে ঢাকা। নয়াদিল্লিও নজর রাখছে পরিস্থিতির ওপর। এর অংশ হিসেবে আগামী ভারতীয় পররাষ্ট্র সচিব বিজয় গোখলে সাত এপ্রিল ঢাকায় আসছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ঢাকায় আসছেন মঙ্গলবার

আপডেট সময় ০৩:৪৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮