ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

সুবীর নন্দী ও ফাহমিদা নবীর অ্যালবাম অন্যজীবন

আকাশ বিনোদন ডেস্ক:

দ্বিতীয়বারের মতো একই অ্যালবামে গান গাইলেন সুবীর নন্দী ও ফাহমিদা নবী। অ্যালবামের নাম ‘অন্যজীবন’। আটটি গান নিয়ে সাজানো এ অ্যালবামে তারা চারটি করে গানে কণ্ঠ দেন।

সবক’টি গানের সঙ্গীত পরিচালনা করেছেন কলকাতার মধু মুখার্জি। গান লিখেছেন অমিতাভ দাস হিমুন। সুর করেছেন রিপন চৌধুরী ও আবদুর রশীদ শুকুল্লা। ‘কিছু মানুষেরা হারে না’, ‘সুখ বলো দুঃখ বলো’, ‘প্রতিশ্র“তির আংটির মতো’ ও ‘আমি তার ছলনাতে ভুলব না’ শিরোনামের গানগুলো গেয়েছেন সুবীর নন্দী।

ফাহমিদা নবীর কণ্ঠে শোনা যাবে ‘তুমি ছাড়া শূন্যতা’, ‘দিগন্ত ছুঁয়ে আসা’, ‘হায় প্রেম’ ও ‘আকাশটা আজ’ গানগুলো। ফেব্র“য়ারিতে গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ অ্যালবাম প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘সুবীর নন্দী কাকার সঙ্গে এটি আমার দ্বিতীয় অ্যালবাম।

এ অ্যালবামের গানের কথা চমৎকার। সুর, লয়, ছন্দ আগের দিনের মতো। শ্রুতিমধুর একটি গানের অ্যালবাম এটি। আশা করছি, শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করবেন।’ সম্প্রতি এ অ্যালবামের ‘দিগন্ত ছুঁয়ে’ গানটি ইউটিউবে প্রকাশ হয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালে ‘অনুভূতির ছোঁয়াগুলো’ শিরোনামে প্রথমবার একসঙ্গে এক অ্যালবামে গান গেয়েছেন সুবীর নন্দী ও ফাহমিদা নবী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুবীর নন্দী ও ফাহমিদা নবীর অ্যালবাম অন্যজীবন

আপডেট সময় ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮