ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মাথা উঁচু রাখ, রুবেলকে ব্রেট লি

আকাশ স্পোর্টস ডেস্ক:

গোটা টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করেছেন রুবেল হোসেন। ফাইনালেও আগুন ঝরিয়েছেন। নিদাহাস ট্রফি নির্ধারণী ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম তিনওভারে দিয়েছিলেন মাত্র ১৩ রান। এর মধ্যে ২ উইকেট তুলে নিয়ে পড়শিদের রান তোলার লাগাম টেনে ধরেছিলেন তিনিই।

কিন্তু ১৯তম ওভারে সব এলোমেলো করে দিলেন রিভার্স সুইং তারকা। ওই সময় জয়ের জন্য ভারতের দুই ওভারে প্রয়োজন ৩৪ রান। অথচ এক ওভারেই দিয়ে ফেললেন ২২ রান। এদিন রূদ্রমূর্তি ধারণ করেছিলেন ভারতীয় ব্যাটার দিনেশ কার্তিক। ওই ওভারে ঝড় তোলার পাশাপাশি ইনিংসের শেষ বলে সৌম্যকে ছক্কা হাঁকিয়ে টাইগারদের কাঁদিয়ে শিরোপা নিজেদের করে নেন।

আসলে গোটা ম্যাচের নিয়ন্ত্রণ ওই ১৯তম ওভারেই নিয়ে নেয় ভারত। তাই সবার চোখে খলনায়ক বনে যান রুবেল। এতে হতাশায় মুষড়ে পড়েন তিনি। ম্যাচ শেষে তাই দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চান এ গতিতারকা।

টুইটারে লিখেছেন- আমি জানি এটি আমার ভুল। তবে সততার সঙ্গেই বলছি, আমি কখনও চিন্তা করিনি- একমাত্র আমার ভুলের কারণে এমন উইনিং সিচুয়েশন থেকে হারবে বাংলাদেশ। আমি আমার দেশের সবার কাছে ক্ষমা চাচ্ছি। দয়া করে আমাকে সবাই ক্ষমা করবেন।

বিশ্লেষণ করলে দেখা যায়, ডেথ ওভারে কার্তিকের ব্যাকরণহীন ও অতিমানবীয় ব্যাটিংয়ে সব লণ্ডভণ্ড হয়ে যায়। তাই দুঃখ ভারাক্রান্ত না হয়ে রুবেলকে মাথা উঁচুতে রাখার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিডস্টার ব্রেট লি।

গতির ঝড় তুলে প্রতিপক্ষ ব্যাটসম্যানের বুকে কাঁপন ধরানো এ অজি বোলার টুইটবার্তায় লিখেছেন, ‘তোমার মাথা উঁচু রাখ রুবেল। তুমি তোমার সেরাটা দিয়ে চেষ্টা করেছিলে। আমি নিশ্চিত, তোমার জন্য তোমার দেশ গর্বিত।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণদের ক্যারিয়ার গঠনে বৈশাখী টিভির নতুন আয়োজন

মাথা উঁচু রাখ, রুবেলকে ব্রেট লি

আপডেট সময় ০৫:০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮