ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

ঢাকা সেনানিবাসে চার শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

অাকাশ জাতীয় ডেস্ক:

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে শহীদ বাংলাদেশের চার সেনা সদস্যদের জানাজা সম্পন্ন হয়েছে। নিহতরা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ছিলেন।

শুক্রবার ঢাকা সেনানিবাসের ১৩ এমপি ইউনিটের ‘চপার্স ডেন’-এ তাদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাহিনীর অনেক সেনাসদস্য উপস্থিত ছিলেন।

জানাজার পর বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার এবং মিনুসমা ডেপুটি ফোর্স কমান্ডার মেজর জেনারেল আমাদু কেনে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তাদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশে পাঠানো হয়।

নিহত চার সেনাসদস্য হলেন, ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, পিরোজপুর (৩৭ এডি রেজি. আর্টি.) ল্যান্স কর্পোরাল আকতার, ময়মনসিংহ (৯ ফিল্ড রেজি. আর্টি.), সৈনিক রায়হান, পাবনা (৩২ ইবি), সৈনিক (পাচক) জামাল, চাঁপাইনবাবগঞ্জ (৩২ ইবি)।

গত ২৮ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে মালির দোয়েঞ্জা নামক স্থানে সন্ত্রাসীদের পুঁতে রাখা শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি) বিস্ফোরণে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়। আহত হয় আরও চারজন।

৭ মার্চ মালির বামাকোতে বাংলাদেশি শান্তিরক্ষীদের যথাযোগ্য মর্যাদায় সম্মান প্রদর্শন করে জাতিসংঘ। গতকাল বৃহস্পতিবার তাদের মরদেহ ঢাকায় পৌঁছায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

ঢাকা সেনানিবাসে চার শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

আপডেট সময় ০২:৪৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮