ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৫৭ বছর বয়সি নায়কের বিপরীতে তামান্না

আকাশ বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। দক্ষিণী ইন্ডাস্ট্রির তার সমবয়সি প্রথম সারির নায়ক রাম চরণ, আল্লু অর্জুনসহ অনেকের সঙ্গে যেমন রোমান্স করেছেন, তেমনি বলিউডের সিনিয়র অভিনেতা অক্ষয় কুমার ও অজয় দেবগনের সঙ্গেও জুটি বেঁধেছেন ২৮ বছর বয়সি এই নায়িকা।

এবার ভারতের দক্ষিণী সিনেমার ৫৭ বছর বয়সি চিত্রনায়ক ভেঙ্কটেশ দাগ্গুবতির সঙ্গে রোমান্স করবেন তামান্না। প্রযোজক অনিল রাভিপুডি নির্মাণ করছেন ‘এফ টু’ নামে সিনেমা। এতেই জুটি বাঁধবেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। ভেঙ্কটেশ-তামান্না ছাড়াও বহু তারকা অভিনয়শিল্পীরা ‘এফ টু’ সিনেমায় অভিনয় করবেন। বহুল প্রতীক্ষিত এ সিনেমার শুটিং আগামী এপ্রিল মাসে শুরু হবে।

বর্তমানে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। এর আগে শ্রিয়া সরণ, কাজল আগারওয়ালের মতো নায়িকা এমন সিনিয়র শিল্পীদের সঙ্গে জুটি বেঁধে পর্দায় রোমান্স করেছেন। এবার এ তালিকায় যুক্ত হলেন তামান্না ভাটিয়া।

তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্কেচ’। গত ১২ জানুয়ারি মুক্তি পায় সিনেমাটি। এতে মহেশ বাবুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। ‘কুইন ওয়ান্স এগেইন’, ‘এবিসি’সহ তামিল ও হিন্দি ভাষার বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৫৭ বছর বয়সি নায়কের বিপরীতে তামান্না

আপডেট সময় ১০:০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮