ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক বেতন বৃদ্ধির সমান্তরালে দুর্নীতি দমনেও কঠোর হতে হবে: মুনীর চৌধুরী ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব আছিয়া-রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ খুলনায় নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

আশুলিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

সাভারে আশুলিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য রুবেল নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ডিবি পুলিশের এক উপপরিদর্শকসহ তিন সদস্য। এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র।

আশুলিয়ার টঙ্গাবাড়িতে শুক্রবার ভোররাতে ওই ডাকাত সদস্যকে নিয়ে অভিযানে গেলে বন্দুকযুদ্ধে তিনি মারা যান। নিহত রুবেল (২৫) টাঙ্গাইলের ঘাটাইল থানার লক্ষিণদার গ্রামের লাল মাহমুদের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে ডাকাতি করে একদল ডাকাত। এসময় ডাকাতরা বাসের চালক শাহজাহান মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে বাসটি আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় ফেলে যায় ডাকাতরা। ১৩ ফেব্রুয়ারি ভোর রাতে বাসের ভিতর থেকে নিহত চালকের লাশ উদ্ধার করে পুলিশ। এসময় বাসের হেলপার বাদশা মিয়া ও সুপারভাইজর শহিদুল খানকে উদ্ধার করে হাসপাতালে পাঠান আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক ফারুক হোসেন।

পুলিশ আরও জানায়, এঘটনায় ২৩ দিন পর গতরাত (বৃহস্পতিবার) সাড়ে ৯টার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকা থেকে ডাকাতির ঘটনার মূল হোতা রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার ভোররাতে স্বীকারোক্তি অনুযায়ী রুবেলকেসহ টংগাবাড়ি এলাকায় অভিযানে যায় ডিবি পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ। এসময় আগে থেকে উঁৎ পেতে থাকা ডাকাতদলের অপর সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এতে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় পুলিশের হেফাজতে থাকা রুবেল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র। এঘটনায় ডিবি পুলিশের এসআই তানভীর মোর্শেদ, এএসআই সেলিম মিয়া ও কনস্টেবল নয়ন আহমেদ আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, চলন্ত বাসে ডাকাতির ঘটনায় রুবেল জড়িত ছিলেন। তার নামে বিভিন্ন থানায় হত্যাসহ ডাকাতি মামলা রয়েছে।

এবিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ফেরদৌসি আক্তার বলেন, নিহত ব্যক্তির বুকে গুলির চিহ্ন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

আশুলিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

আপডেট সময় ০৩:১৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮