ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

কুকুরকে পেটানোর প্রতিবাদ করায় সাংবাদিককে মারধর

অাকাশ জাতীয় ডেস্ক:

কুকুরকে মারধরের প্রতিবাদ করায় এক সাংবাদিককে পিটুনির ঘটনা ঘটেছে। আমিনুল ইসলাম মিঠু নামে ওই সংবাদকর্মী আহত হলেও পুলিশ এই ঘটনায় সাধারণ ডায়েরি নেয়নি।

মঙ্গলবার রাতে রাজধানীর ইস্কাটন এলাকায় দৈনিক জনকণ্ঠ অফিসের সামনে এই ঘটনা ঘটে। আহত মিঠু ইনডিপেনডেন্ট টেলিভিশনের কাজ করতেন। সম্প্রতি তিনি চাকরি ছেড়ে দিয়েছেন।

মিঠু জানান, জনকণ্ঠ অফিসের সামনে এক চার পাঁচটি কুকুরকে খাওয়াচ্ছিলেন তিনি। এ সময়ে দুইটি মোটরসাইকেলে চারজন যুবক আসলে কুকুরগুলো ঘেউ ঘেউ করতে থাকে। এ সময়ে ওই মোটরসাইকেল থেকে দুই যুবক নেমে হেলমেট দিয়ে কুকুরগুলোকে মারতে থাকেন।

মিঠু জানান, এই ঘটনার প্রতিবাদ করায় তাকে গুলি করার হুমকি দেন ওই দুই যুবক। পরে তারা কুকুরগুলোকে আরও মারতে থাকে।

মিঠু তাদেরকে বাধা দিলে তারা হেলমেটি দিয়ে তাকে মারতে থাকে। পরে স্থানীয় নিরাপত্তাকর্মীরা আসলে যুবক একটি মটরসাইকেল ফেলে পালিয়ে যায়। মোটরসাইকেলটি স্থানীয়দের হেফাজতে রয়েছে।

পরে আহত অবস্থায় উদ্ধার করে মিঠুকে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বুধবার বিকালে এ বিষয়ে রমনা মডেল থানায় অভিযোগ করতে যান মিঠু। কিন্তু তার অভিযোগ নেয়নি পুলিশ। মিঠু জানান, যারা পিটিয়েছে তাদের নাম পরিচয় যোগাড় করে নিতে বলেছে পুলিশ। এটা করতে পারলেই অভিযোগ নেওয়া যাবে বলে জানিয়ছে তারা।

নাম-পরিচয় না দিতে পারলে কেন অভিযোগ নেয়া যাবে না, এ বিষয়ে জানতে এ ব্যাপারে রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাঈনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

পরে রমনা মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মহিবুল্লাহর সঙ্গে কথা হয়। তিনি দৈনিক আকাশকে বলেন, ‘আমি আজকে রাত আটটার সময়ে দায়িত্ব নিয়েছি। তবে এ ধরনের কোন খবর আমার জানা নেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

কুকুরকে পেটানোর প্রতিবাদ করায় সাংবাদিককে মারধর

আপডেট সময় ১২:৫৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮