ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক সৃজনশীল ও কর্মমুখী করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য:মাহদী আমিন লেবাননে ইসরাইলি হামলা কোনোভাবেই উচিত হয়নি: ট্রাম্প সড়কে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, গ্রেফতার ৩ ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়: আরাগচি সংসদে মনিরুল হক চৌধুরী, নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

উসকানিতে পা না দেয়ার নির্দেশ খালেদা জিয়ার: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত ঢাকার পুরনো কারাগারে বন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে এ নির্দেশনার কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার মনোবল আগের চেয়ে শক্ত আছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, তার মনোবল অত্যন্ত উঁচু। তিনি সাহসিকতার সঙ্গে সব প্রতিকূল পরিবেশ মোকাবিলা করছেন। তিনি সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে বলেছেন- শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশে সত্য প্রতিষ্ঠিত হবে। আর তাই দেশ ও গণতন্ত্রের স্বার্থে তিনি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে আইনি লড়াইয়ের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। বিএনপি চেয়ারপারসন সবাইকে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে বলেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া সুস্থ আছেন, ভালো আছেন। আমরা বেলা ৩টা ১৫ মিনিটে তার সঙ্গে দেখা করার সুযোগ পাই। তার জন্য দোয়া করতে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মির্জা ফখরুলসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেন। অন্য নেতারা হচ্ছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

সোয়া এক ঘণ্টা সাক্ষাৎ শেষে তারা বিকাল সাড়ে ৪টার দিকে বের হয়ে আসেন। এর আগে দুপুর ১টায় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ১০ জনের একটি তালিকা কারা কর্তৃপক্ষের কাছে দেয়া হয়। বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর রহমানের কাছে এ তালিকা হস্তান্তর করেন।

১৯৯১ সালে এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখেরও কিছু বেশি টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় খালেদা জিয়া এখন কারাগারে বন্দি। গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

উসকানিতে পা না দেয়ার নির্দেশ খালেদা জিয়ার: ফখরুল

আপডেট সময় ১০:৩০:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮