ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তামিল ‘বেদালাম’ ছবির একই নকল গল্পে শাকিব খান ও জিৎ

আকাশ বিনোদন ডেস্ক:

বাংলাদেশের চলচ্চিত্রের প্রেক্ষাপটে গড়তে চলেছে এক নতুন ইতিহাস। এক গল্প আর এক চিত্রনাট্যে নির্মিত হবে এই ছবিটি। যদিও নায়ক-নায়িকা আর পরিচালক থাকবে একেবারেই আলাদাভাবে। আর ছবিটিও প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে আগামী একই ঈদে (ঈদুল ফিতরে)। তবে তামিলের ‘বেদালাম’ থেকে শাকিব খানের ‘ভাইজান এলো রে’ এবং জিৎ এর ‘সুলতান দ্য সেভিয়ার’ নামে নির্মিত হবে। আর এমন চাঞ্চল্যকর তথ্যটি বের হয়ে আসে একটি বিশ্বস্ত সূত্র থেকে।

ওই বিশ্বস্ত সূত্রটি আরো জানায়, শাকিব খানের সাথে যখন বাংলাদেশের বড় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সু-সম্পর্ক থাকাকালীন এই গল্পটি শাকিবের সাথে করার কথা সম্পূর্ণ করেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। সেই সময়ে তামিলের ‘বেদালাম’ থেকে গল্প, চিত্রনাট্য এমনকি সব ধরণের প্রস্তুতি করে শাকিব খানের হাতে তুলে দেন। কিন্তু বর্তমানের জাজ আর সুপারস্টার শাকিব খানের মধ্যে তেমন সু-সম্পর্ক না থাকায় এই গল্পটিই আব্দুল আজিজ আবার জিৎ এর কাছে হস্তান্তর করেন। অন্যদিকে পরিচালক সমিতিতে শাকিব খানের নামে এই সিনেমাটির নাম এন্ট্রি থাকায় জিৎ এবং রাজা চন্দ্রকে পরিচালক হিসেবে রেখে সিনেমায় নাম করণ করা হয় ‘সুলতান দ্য সেভিয়ার’। আর ততদিনে শাকিব খানও তামিলের ‘বেদালাম’ থেকে গল্প, চিত্রনাট্য নিয়ে জয়দিপ মুখার্জী ও এসকে মুভিজের এর সাথে ‘ভাইজান এলো রে’ সিনেমাটি চুক্তি সম্পূর্ণ করে ফেলেন।

প্রসঙ্গত, যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে জিৎ এর চেয়ে শাকিব খানের ভক্ত সংখ্যা বেশি। আবার কলকাতায় শাকিব খানের চেয়ে জিৎ এর ভক্ত সংখ্যা বেশি। তাতে করে অনেকেই বলছেন এই টেরাম টেরাম যুদ্ধে সব শেষে শাকিব খানই এগিয়ে থাকবে। আর অন্যদিকে কলকাতার বাজারে জিৎ এগিয়ে থাকবে। আবার অনেকেই মনে করছেন এক গল্প নিয়ে দুই বাংলার সুপারস্টারদের এমনি করা মোটেই শোভনীয় নয়। এমন নোংরা পরিস্থিতিতে না গিয়ে সবাই নিজের মত করে মৌলিক গল্পের ছবি নির্মাণ করাই হবে শোভনীয়।

রাজা চন্দ্র’র ‘সুলতান দ্য সেভিয়ার’ নায়িকা হিসেবে থাকবেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম ও ভারতীয় নায়িকা প্রিয়াঙ্কা সরকার ছাড়াও আরো অনেকে।

অন্যদিকে জয়দীপ মুখার্জি পরিচালিত ও এসকে মুভিজের ‘ভাইজান এলো রে’ ছবিতে শাকিব খান দ্বৈত চরিত্র ছাড়াও অভিনয় করবেন শ্রাবন্তী, পায়েল সরকার, রজতাভ দত্ত, মনিরা মিঠু, দীপা খন্দকার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তামিল ‘বেদালাম’ ছবির একই নকল গল্পে শাকিব খান ও জিৎ

আপডেট সময় ১০:৪২:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮