ঢাকা ০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাছ কিনতে মোটরসাইকেল যাচ্ছিলেন বাজারে, পিকআপের সঙ্গে সংঘর্ষে নিহত দুই ভাই ঈদ ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় কোনো শঙ্কা নেই : র‍্যাব ডিজি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের ট্রলারডুবিতে ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ ১৫ ইউনিটের চেষ্টায় কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে এটা আওয়ামী লীগের সরকার নয় যে চুরি করে পার পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী ঘুমন্ত নারী খুন, তিনজনের মৃত্যুদণ্ড সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে :হাসনাত আব্দুল্লাহ

ফরিদপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি

অাকাশ জাতীয় ডেস্ক: 

ফরিদপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। দেশব্যাপী মাদকবিরোধী প্রচারণার অংশ হিসাবে এ সংবাদ সম্মেলন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। জেলা সিনিয়র তথ্য অফিসার মো. মশিউর রহমানের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সহ সভাপতি কামরুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, কালের কণ্ঠ প্রতিনিধি নির্মলেন্দু চক্রবর্তী শংকর, বিটিভির জেলা প্রতিনিধি সাজ্জাদ হুসাইন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি নাজিম বকাউল, সমকাল প্রতিনিধি হাসানুজ্জামান, এস এ টিভি প্রতিনিধি সুজাউজ্জামান জুয়েল, এনটিভি প্রতিনিধি সঞ্জীব দাস, একাত্তর টিভির মনিরুল ইসলাম টিটু প্রমুখ।

সভার শুরুতে ফরিদপুর জেলার মাদক সংক্রান্ত নানা তথ্য তুলে ধরেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাকিবুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, ফরিদপুর জেলায় মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। যারা মাদক বিক্রি করছে আর যারা মাদক গ্রহণ করছে তাদের তালিকা করা হচ্ছে। তালিকা অনুযায়ী তাদের আটক করা হবে।

জেলা তথ্য অফিস, জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ প্রেস ব্রিফিংয়ে ফরিদপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাছ কিনতে মোটরসাইকেল যাচ্ছিলেন বাজারে, পিকআপের সঙ্গে সংঘর্ষে নিহত দুই ভাই

ফরিদপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি

আপডেট সময় ১২:৩৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮