ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

সিলেটে কোয়ারি ধস: নিহতের সংখ্যা বেড়ে ৫

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারি ধসের ঘটনায় আরো এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মইনুদ্দিন। এ নিয়ে এ ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলো।

আজ সোমবার বিকালে উদ্ধার অভিযান চলাকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

গতকাল রবিবার রাতে উপজেলার কালাইরাগ এলাকায় অবৈধভাবে পাথর তুলতে গিয়ে গর্ত ধসে শ্রমিকদের মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আলম।

নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের হযরত আলীর ছেলে মতিউর রহমান, একই এলাকার আসকর আলীর ছেলে রুহুল মিয়া.দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ছলেরবন গ্রামের আব্দুল জলিলের ছেলে আশিক আলী,জামালগঞ্জ উপজেলার কলকটা গ্রামের আম্বর আলীর ছেলে আতাবুর রহমান ও একই গ্রামের রইছ উদ্দিনের ছেলে মইনুদ্দিন।

পুলিশ কর্মকর্তা শামসুল জানান, রবিবার রাত সাড়ে ৯ টার দিকে কালাইরাগ এলাকায় মাটির গভীরে ৭০-৮০ ফুট গর্ত করে পাথর তুলছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ গর্ত ধসে চাপা পড়েন কয়েকজন শ্রমিক।

স্থানীয়রা রাতেই ঘটনাস্থল থেকে মতিউর রহমান ও রুহুল মিয়ার মরদেহ উদ্ধার করে। সোমবার সকালে আশিক আলী ও আতাবুরের মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে পাওয়া যায় মইনুদ্দিনের লাশ।

আহত অবস্থায় তিনজনকে কোম্পানীঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন,সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মলিকপুরের মকসুদ আলীর ছেলে রকিবুল, তেরাব আলীর ছেলে ফিরোজ আলী ও দক্ষিণ সুনামগঞ্জের আক্তারপাড়া গ্রামের কাশেম আলীর ছেলে রুহেল।

দুর্ঘটনার পর কোয়ারির লেবার সর্দার আব্দুর রউফকে (৫০) আটক করেছে পুলিশ। আটক আব্দুর রউফ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বাসিন্দা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকআউট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

সিলেটে কোয়ারি ধস: নিহতের সংখ্যা বেড়ে ৫

আপডেট সময় ০২:১৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮