ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৪৪ নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে : হুমায়ুন কবির প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর

অ্যাপোলো হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বসুন্ধরায় অ্যাপোলো হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও রি-এজেন্ট রাখার অভিযোগে পাঁচ লাখ টাকা জরিমানা করে আদালত। র‌্যাব, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ওষুধ প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম সাংবাদিকদের বলেন, অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদলত দেখতে পায় হাসপাতালের ল্যাবে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট রয়েছে। এগুলোর মেয়াদ চার মাস আগেই শেষ হয়ে গেছে। এছাড়া অ্যাপোলোর নিজস্ব ফার্মেসিতে অবৈধ কিছু বিদেশী ওষুধ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ পাওয়া গেছে। অথচ এই ওষুধ ওই হাসপাতালের ভর্তি হওয়া রোগীদের পথ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ও ৫৩ এবং দি ড্রাগ অ্যাক্ট-১৯৪০ এর ১৮ ও ২৭ ধারা মোতাবেক মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রয় এবং মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করার অপরাধে অ্যাপোলো হাসপাতাল ও তাদের নিজস্ব ফার্মেসিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প

অ্যাপোলো হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৬:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮