ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের হ্যাটট্রিক করলেন ইমরান খান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দুবার দুজনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। একটিও টেকেনি। তবে ইমরান খান তো আর বসে থাকার পাত্র নন। ফের বিয়ে করলেন তিনি।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানাচ্ছে, তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন ইমরান খান। এ নিয়ে বেশ কিছু দিন ধরে গুঞ্জন চলছিল। অবশেষে তা আলোর মুখ দেখল। ফের বিয়েবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বকাপজয়ী এ অধিনায়ক। তার তৃতীয় স্ত্রীর নাম বুশরা মানেকা। দেশটির পাকপাত্তানের পীর পরিবারের মেয়ে তিনি।

এককালে ব্যাট-বল হাতে মাঠ কাঁপানো ইমরানের এখন বড় পরিচয় রাজনীতিবিদ। তিনি পাকিস্তানের অন্যতম বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান। দলের তরফ থেকে জানানো হয়েছে, দলটির প্রধান ইমরান খান তৃতীয়বার বিয়ে করেছেন। গতকাল রোববার লাহোরে বুশরার ভাইয়ের বাসায় অনাড়ম্বর অনুষ্ঠানে এ বিয়ে সম্পন্ন হয়।

পিটিআইয়ের সিনিয়র নেতা ইনামুল হক জানান, বিয়েতে কনের মা, ভাইবোন ও বন্ধুরা উপস্থিত ছিলেন। তবে ইমরানের কাছের মানুষেরা ছিলেন না। বিয়ে পড়ান মুফতি সাঈদ।

একসময়ের ‘প্লেবয়’খ্যাত তারকা ক্রিকেটার ইমরানের নবপরিণীতা স্ত্রীর বয়স ৪০ ছুঁই ছুঁই। তিনি ওয়াত্তু গোত্রের। এর আগে একবার বিয়ে হয়েছিল তার। বুশরার আগের স্বামীর নাম খাওয়ার ফরিদ মানেকা। সদ্যই তার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটেছে।

এর আগে ১৯৯৫ সালে ব্রিটিশ এক ধনকুবের পরিবারের কন্যা জেমাইমা গোল্ডস্মিথকে বিয়ে করেন ইমরান খান। তা টেকে ২০০৪ সাল পর্যন্ত। জেমাইমার সঙ্গে ছাড়াছাড়ির পর প্রায় একযুগ সিঙ্গেল থেকেছেন তিনি। এর পর ২০১৫ সালে পাকিস্তানি বংশেআদ্ভূত বিবিসির উপস্থাপিকা রিহাম খানকে বিয়ে করেন ৯০-র দশকের বিশ্বসেরা অলরাউন্ডার। তা টেকে মাত্র ১০ মাস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

বিয়ের হ্যাটট্রিক করলেন ইমরান খান

আপডেট সময় ০৩:৫৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮