ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

শামসুজ্জামান দুদু কারাগারে

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকীর আদেশের পর তাঁকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গতকাল সোমবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে বাসায় ফেরার পথে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

মঙ্গলবার রমনা থানার পুলিশ শামসুজ্জামান দুদুকে আদালতে হাজির করে জেলহাজতে আটক রাখার আবেদন করে। অপর দিকে তাঁর আইনজীবীর জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক সুদীপ কুমার ব্রত আদালতে এক প্রতিবেদন দিয়ে বলেছেন, ‘৮ ফেব্রুয়ারি দুপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় এক থেকে দেড় হাজার নেতা-কর্মী লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে ও অস্ত্রে সজ্জিত হয়ে রাস্তায় সরকারবিরোধী স্লোগান দেন এবং গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করেন। পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপও করা হয়। খালেদা জিয়ার মামলার রায়ের বিরুদ্ধে এই বেআইনি সমাবেশ করা হয়েছিল। এ ঘটনায় পুলিশ ১৭৯ জন বিএনপি নেতা-কর্মীর নাম উল্লেখ করে একই দিন মামলা করে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

শামসুজ্জামান দুদু কারাগারে

আপডেট সময় ১১:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮