ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খালেদা জিয়ার জনপ্রিয়তা তিন গুণ বৃদ্ধি পেয়েছে

অাকাশ জাতীয় ডেস্ক:

‘সরকার’ তাদের ফরমায়েশি মোতাবেক রায় দেয়ার জন্য দেশের বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে মন্তব্য করে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ‘এজন্য তারা (সরকার) খালেদা জিয়ার জাজমেন্ট দিতে টালবাহানা দেখাচ্ছে।

তিনি বলেন, আপিলে যাওয়ার জন্য তারা (সরকার) জাজমেন্ট দিচ্ছে না। বরং অন্য জায়গা থেকে মামলা এনে তাকে (খালেদা জিয়া) শ্যোন অ্যারেস্ট (গ্রেফতার) দেখাচ্ছে। এসব মামলার পরও খালেদা জিয়ার জনপ্রিয়তা তিন গুণ বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি আরও বলেন, সকালে পত্রিকা খুলে দেখলাম দেশের ব্যাংকগুলোতে তারল্য (অর্থ) সংকট দেখা দিয়েছে। দেশে অন্যায়ভাবে লুটপাট চলছে। দেশের সব টাকা বিদেশে পাচার করা হচ্ছে। একদিকে এভাবে যখন লুটপাট চলছে ঠিক সেই মুহূর্তে খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। এসব কারণে দেশ একটি খারাপ অবস্থার মধ্যে রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

উপস্থিত বিএনপিপন্থী আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আমরা আন্দোলন ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে (খালেদা জিয়া) বের করে আনব। তাকে বের করে না আনা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে কর্মসূচিতে বিএনপি-সমর্থিত আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে প্রতীকী অনশনের ঘোষণা দেয়া হয়। পরে সুপ্রিমকোর্ট অঙ্গনে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার জনপ্রিয়তা তিন গুণ বৃদ্ধি পেয়েছে

আপডেট সময় ১০:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮