ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৎ সাহস থাকলে দেশে আসুন: তারেককে কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ‘পলাতক নেতার হুকুম-আদেশ কর্মীরা পালন করে না। সাহস থাকলে দেশে আসুন।’

শনিবার রাজধানীর শ্যামলী মাঠে আদাবর থানা আওয়ামী লীগের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া তারেক রহমান ২০০৮ সালে প্যারোলে মুক্তি পেয়ে যুক্তরাজ্যে যান চিকিৎসার জন্য। সময়মত তারেক ফিরবেন-বিএনপির নেতারা বারবার এ কথা বললেও গত ১০ বছরেও তিনি দেশে ফেরেননি।

এর মধ্যেই বিদেশে অর্থপাচারের মামলায় তারেকের সাত বছরের কারাদণ্ড এবং ২০ কোটি টাকা জরিমানার আদেশ হয়েছে হাইকোর্ট থেকে। আবার ২০০৪ সালে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তার মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। এছাড়াও দুর্নীতি, মানহানি, রাষ্ট্রদ্রোহের একাধিক মামলা তাছে তারেকের বিরুদ্ধে।

আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে শনিবার রাজধানীতে বিএনপির নির্বাহী কমিটির বৈঠক হয়েছে। সেখানে যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন তারেক।

তারেক রহমানকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশে থেকে আন্দোলনের ডাক দিচ্ছেন। আপনার সৎ সাহস থাকে বাংলাদেশে এস মোকাবেলা করুন।’

‘তিনি বলছেন জুলুম উপেক্ষা করে আন্দোলন করতে হবে। বিএনপির কর্মীরা যদি পাল্টা প্রশ্ন করে, ‘আমরা জেল-জুলুমকে বরণ করে আন্দোলন করব, আর আপনি জেলের ভয়ে সৎ সাহস নেই বলে জেলকে ভয় পাচ্ছেন’, তাহলে তিনি কী জবাব দেবেন?’

কাদের বলেন, ‘আপনার সৎ সাহস থাকলে দেশে এসে মোকাবেলা করুন। …দেশে এসে আন্দোলন করুন জেল-জুলুমের বিরুদ্ধে। তখনই ভাবব আপনি একজন সাহসী নেতা।’

তার আগে আপনি পলাতক নেতা। পলাতকের ডাকে বাংলাদেশের মানুষ সাড়া দেবে না। দণ্ডিতদের দলের সদস্যপদে নিষেধাজ্ঞার বিষয়ে বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারা তুলে দেয়ারও সমালোচনা করেন কাদের। বলেন, ‘এই বিলুপ্ত করে দেওয়া প্রমাণ করে বেগম খালেদা জিয়া দুর্নীতিপরায়ন।’

পাঁচ তারকা হোটেল ‘লা মেরিডিয়ানে’ বিএনপির নির্বাহী কমিটির সভা আহ্বানেরও সমালোচনা করেন কাদের। বলেন, ‘এই দুর্নীতির টাকায় সভা করে দামি হোটেলে।’

বিএনপির নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে না দাবি করে কাদের বলেন, ‘অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হচ্ছে। যেন গণগ্রেপ্তার করা না হয় সেই জন্য বলা হয়েছে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সৎ সাহস থাকলে দেশে আসুন: তারেককে কাদের

আপডেট সময় ০৭:৪৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮