ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি নেতা গয়েশ্বর অাটক

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটকের অভিযোগ করেছে তার দল ও পরিবার। তবে অভিযোগ স্বীকার করছে পুলিশ। মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে ফেরার পথে নয়টার দিকে গয়েশ্বরকে আটক করা হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি গুলশান চেয়ারপারসনের কার্যালয় থেকে বৈঠক শেষে নিজ বাসায় ফিরছিলেন। বিএনপির এ নেতাকে মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।

বিএনপি নেতার পুত্রবধূ বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় দৈনিক আকাশকে জানান, রাতে একটি কাজে গুলশান গিয়েছিলেন গয়েশ্বর। সঙ্গে ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। গুলশান পুলিশ প্লাজার সামনে গাড়ি থামিয়ে দুই জনের মোবাইল ফোন নিয়ে যায় পুলিশ। এ সময় আবদুস সালাম কৌশলে এলাকা ছেড়ে চলে যান। এখন ওনি কোথায় আছে তা জানি না।’

আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি।

এই মামলায় খালেদা জিয়ার সাজা হলে দেশে আগুন জ্বালানোর হুমকি এসেছে বিএনপির পক্ষ থেকে। আর গয়েশ্বর গত দুই দিন আলোচনা সভায় খালেদা জিয়ার বিরুদ্ধে রায় হলে সরকার পতনের হুমকি দিয়েছেন গয়েশ্বর।

আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরা শেষে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় আটক দুই নেতাকে প্রিজন ভ্যান ভেঙে ছিনিয়ে নেয় নেতা-কর্মীরা। পরে বিএনপি ৬৯ জন নেতা-কর্মীকে আটক করা হয়।

গয়েশ্বরের আটকের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোশতাক আহমেদ দৈনিক আকাশকে বলেন, ‘আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।’ ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার ইউসুফ আলী বলেছে, ‘ওনারে ধরেছে কি না, আমি ঠিক জানি না।’

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমরা তাকে ধরিওনি, আর ধরার বিষয়ে জানিও না।’ গোয়েন্দা পুলিশ ধরতে পারে কি না-এমন প্রশ্নে ওসি বলেন, ‘যদি ওনারা তাকে ধরেও থাকে, আমাদেরকে জানানো হয়নি।’

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলমকে একাধিকবার ফোন করলেও তিনি তা ধরেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপি নেতা গয়েশ্বর অাটক

আপডেট সময় ১০:৫৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮