ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়ার সাজা হওয়ার কোনো সুযোগ নেই: খন্দকার মাহবুব

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্টের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হওয়ার কোনো সুযোগ নেই। কারণ জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো অর্থ আত্মসাৎ হয়নি।

খালেদা জিয়ার মামলার রায়ের তারিখ ঘোষণা প্রসঙ্গে বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। মাহবুব হোসেন বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, কুয়েত থেকে ব্যক্তিগত তহবিলে এ টাকা এসেছে। পরে টাকা দুই ভাগ হয়ে একটি বগুড়ায়, অন্যটি গিয়েছে খুলনায়।

তিনি বলেন, কোনো ট্রাস্টের ব্যাপারে অভিযোগ থাকলে তা ট্রাস্টের আইনে মামলা হতে পারে, দুদকের মামলা করার কথা নয়। তাছাড়া এ ট্রাস্টের সঙ্গে খালেদা জিয়ার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এমনকি রাষ্ট্রপক্ষ তার জড়িত থাকার কোনো সাক্ষ্য প্রমাণও দেখাতে পারেননি। তারপরও খালেদা জিয়াকে সাজা দেওয়া হলে তা হবে সম্পূর্ণ বেআইনি। তাহলে ধরে নেয়া হবে রায় পূর্বনির্ধারিত ছিল।

দেশের চলমান পরিস্থিতিকে আরও কঠিন করার ষড়যন্ত্র করছে সরকার অভিযোগ করে খন্দকার মাহবুব হোসেন বলেন, এ মামলার বিষয়বস্তু দেশের জনগণ ইতিমধ্যে জেনে গেছে। খালেদা জিয়াকে সাজা দিয়ে তাকে রাজনীতি থেকে সরিয়ে ক্ষমতাসীন দল রাজনীতি করবেন তা হবে না।

সাজা দেয়া হলে রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন বলেও জানান খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদা জিয়ার সাজা হওয়ার কোনো সুযোগ নেই: খন্দকার মাহবুব

আপডেট সময় ০৮:১৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮