ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

এমপির স্ত্রীরাও পাবেন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

নিরাপত্তা আর আগ্নেয়াস্ত্র নীতিমালা অনুযায়ী সংসদ সদস্যদের স্ত্রীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আগ্নেয়াস্ত্র নীতিমালা ২০১৬ বলছে, শর্তসাপেক্ষে ৩০ থেকে ৭০ বছর বয়স পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে সক্ষম বাংলাদেশের সব নাগরিক আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে পারে।

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য রহিম উল্লাহ’র লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাজেরা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশের জনসংখ্যার তুলনায় পুলিশের হার কত জানতে চান।

উত্তরে মন্ত্রী বলেন, ‘জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবল যথেষ্ট নয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত ও পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করার লক্ষ্যে বর্তমান সরকারের পূর্ববর্তী মেয়াদে বিভিন্ন পদবির ৩৩ হাজার ১০২টি এবং চলতি মেয়াদে প্রধানমন্ত্রী অনুমোদিত ৫০ হাজার পদ সৃজনের অংশ হিসেবে ৪৫ হাজার ৪৩৪টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে।’

এ সময় স্বররাষ্ট্রমন্ত্রী জনগণের স্বার্থে ভবিষ্যতে পুলিশের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসী আয় ও রিজার্ভের প্রবৃদ্ধিতে শক্তিশালী বাংলাদেশের অর্থনীতি

এমপির স্ত্রীরাও পাবেন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:২০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮