ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নৌবাহিনীর জাহাজে চুরি

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের পেকুয়ায় সাবমেরিন স্টেশনের নিরাপত্তায় নিয়োজিত নৌবাহিনীর জাহাজ বানৌজা শেখ হাসিনায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার মগনামা ইউনিয়নের কুতুবদিয়া চ্যানেলের কোদাইল্ল্যাদিয়া পয়েন্টে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বানৌজা শেখ হাসিনার কামান্ডার এস এম মনিরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে পেকুয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।

থানার ডায়েরি সূত্রে জানা গেছে, গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত মগনামা উপকূলে নোঙর করে থাকা উক্ত জাহাজে হানা দেয়। এ সময় তারা ১০ হাজার টাকা মূল্যমানের ৭টি এলইডি লাইট চুরি করে নিয়ে যায়। তবে স্থানীয় পাহারাদার দুর্বৃত্তদের দেখে চিৎকার দেয়াতে তারা পালিয়ে যায়। দুর্বৃত্তরা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখায় তাদের চিনতে পারেনি পাহারাদার।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, নৌবাহিনীর পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি অনুসন্ধান করে জড়িতদের খুঁজে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নৌবাহিনীর জাহাজে চুরি

আপডেট সময় ১০:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮