ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুলিশের ধাওয়ায় পুকুরে ঝাঁপ, ২ দিন পর লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর পবায় পুলিশের ধাওয়ায় পুকুরে ঝাঁপ দিয়ে মারা গেছেন মকবুল হোসেন (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী। নিখোঁজের দুইদিন পর রোববার দুপুরে সোনাডাঙা পোড়াবিল এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে দমকল কর্মীরা। নিহত মকবুল হোসেন নগরীর উপকণ্ঠ বায়া ভোলাবাড়ি এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে।

মককুল হোসেনের সঙ্গে মাছ ব্যবসা করেন এলাকার শহীদুল ইসলাম। তিনি বলেন, গত ৫ জানুয়ারি সন্ধ্যার পর মকবুলসহ তারা ৪ জন সোনাডাঙা পোড়াবিল ভালাম এলাকার মাদক ব্যবসায়ী আইযুবের ভাটিতে বসে তালের রস খাচ্ছিলেন। এসময় পবা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। টের পেয়ে তারা যে যার মত পালিয়ে যান। পুলিশের হাত থেকে বাঁচতে মকবুল পুকুরে ঝাঁপ দেন। কিন্তু পানি প্রচণ্ড হওয়ায় পুকুর থেকে উঠতে পারেননি মকবুল।

মকবুলের পরিবারের সদস্যদের ভাষ্য, গত দুইদিন বাড়ি না ফেরায় তারা সন্ধান শুরু করেন মকবুলের। খবর পেয়ে ওই পুকুর পাড়ে গিয়ে স্যান্ডেল পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে মকবুলের পরনের লুঙ্গিও ভাসতে দেখা যায়। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে মকবুলের মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পবা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী। তিনি বলেন, আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

পুলিশের ধাওয়ায় মৃত্যুর বিষয়ে তিনি বলেন, মকবুল নিয়মিত মাদকসেবন করতেন। পুলিশের মাদকবিরোধী অভিযান টের পেয়ে হয়তো পালিয়ে যাচ্ছিলেন তিনি। বিষয়টি পুলিশ সদস্যরা জানতেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পুলিশের ধাওয়ায় পুকুরে ঝাঁপ, ২ দিন পর লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:৩০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮