ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

ইরানে সাম্প্রতিক সময়ে বিক্ষোভে উসকানি দেয়ার অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে গ্রেফতার করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে বেশকিছু গণমাধ্যম। তবে ইরানের পক্ষ থেকে এর সত্যতা নিশ্চিত করা যায়নি।

টাইমস অব ইসরাইল এবং সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া আহমেদিনেজাদকে গ্রেফতারের খবর প্রকাশ করেছে। আল-কুদস আল-আরাবি নামের একটি পত্রিকার বরাত দিয়ে আল-আরাবিয়া জানায়, বুশেহর শহরে আহমেদিনেজাদের দেয়া এক বক্তব্যে বিক্ষোভে উসকানির অভিযোগে তাকে শিরাজ শহর থেকে গ্রেফতার করা হয়।

তেহরানে ‘নির্ভরযোগ্য সূত্রের’ বরাত দিয়ে আল-কুদস আল-আরাবি জানায়, আহমেদিনেজাদকে গৃহবন্দি করতে কর্তৃপক্ষ সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অনুমোদনের অপেক্ষায় আছে।

এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি এবং দেশের অতিমাত্রায় পররাষ্ট্রনীতিনির্ভর ভূমিকার প্রতিবাদে গত ১১ দিন ধরে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। এতে বেশ কয়েকজন নিহত এবং কয়েক হাজার গ্রেফতার হয়েছেন।

তবে গত চার দিন সরকারের সমর্থনে টানা বড় ধরনের সভা-সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হওয়ায় ওই বিক্ষোভ কমে এসেছে। বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রের মদদ এবং সৌদি আরবের আর্থিক প্রলোভনকে দায়ী করে আসছেন ইরানি নেতারা।

গত ডিসেম্বরে বুশেহর শহরে এক বক্তৃতায় আহমেদিনেজাদ বলেছেন, ‘ইরানে অব্যবস্থাপনা চলছে। বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি এবং তার সরকার বিশ্বাস করে, তারা ভূখণ্ড জয় করেছে আর জনগণ হলো বঞ্চিত সমাজ।’ তিনি বলেন, ‘কয়েকজন বর্তমান নেতা জনগণের সমস্যা এ উদ্বেগ থেকে বিচ্ছিন্ন। তারা সমাজের বাস্তবতা সম্পর্কে কিছুই জানেন না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ গ্রেফতার

আপডেট সময় ০৭:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮