ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

স্ত্রী খুনের অভিযোগে স্বামী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী সাগর হোসেনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে শহরের চরপাড়া এলাকার কপিক্ষেত বস্তি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জের মীরকান্দাপাড়া গ্রামের নওয়াব আলীর মেয়ের সাথে প্রায় চার মাস আগে বিয়ে হয় সাগর হোসেনের। সাগর হোসেন কপিক্ষেত বস্তিবাসী আবুল হোসেনের পুত্র। বিয়ের দুই সপ্তাহের মধ্যে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েন সাফিয়া। এনিয়ে তাদের মাঝে ঝগড়া বিবাদ চলে আসছিল।

কিছুদিন আগে সাফিয়াকে জোরপূর্বক একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গর্ভপাত করায় সাগর। গতরাতে সাগর সাফিয়াকে মারধর করলে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে আজ সকালে পুলিশ ঘটনাস্থলে এসে সাগরকে আটক করে।

পুলিশ পরিদর্শক মনির হোসেন জানান, লাশ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমর্থকদের ভালোবাসায় সিক্ত রোনালদোর গোল, জয় পেল আল নাসর

স্ত্রী খুনের অভিযোগে স্বামী আটক

আপডেট সময় ০৯:৪৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮