ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শিশুর ডিএনএ থেকে জানা গেল প্রথম আমেরিকানদের ইতিহাস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আমেরিকা মহাদেশে মানুষের আগমন কিভাবে ঘটেছিল সে সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেছে। আর সেটি এসেছে ১১ হাজার ৫০০ বছর আগের এক কন্যা শিশুর মরদেহের ডিএনএ পরীক্ষা করে। পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে জানা যাচ্ছে, শিশুটি প্রাচীন এক নরগোষ্ঠীর সদস্য, যে গোষ্ঠীর পরিচয় সম্পর্কে আগে জানা যায়নি।

বিজ্ঞানীরা বলছেন, এই ডিএনএ পরীক্ষা থেকে এখন জানা যাচ্ছে, ২০ হাজার বছর আগে সাইবেরিয়া থেকে এক ঝাঁক মানুষ প্রথমবারের মতো আমেরিকা মহাদেশে অভিবাসন করেছিলেন। এশিয়া এবং আমেরিকার মাঝামাঝি বেরিং প্রণালীতে তখন সমুদ্রের গভীরতা কম ছিল এবং দুই মহাদেশের মধ্যে স্থলপথের যোগাযোগ ছিল বলে বিজ্ঞানীরা মনে করছেন। অধ্যাপক এস্কে উইলারস্লেভ এবং তার গবেষক সঙ্গীরা মনে করেন, এরাই বর্তমানের নেটিভ আমেরিকানদের পূর্বপুরুষ।

ছয়-বছর বয়সী এই মেয়ে শিশুটির কঙ্কাল ২০১৩ সালে আপওয়ার্ড সান রিভার প্রত্নতাত্ত্বিক খননের জায়গায় খুঁজে পাওয়া যায়। স্থানীয় আদিবাসীরা এই শিশুটির না দিয়েছে: ‘শাচিতিয়ানেহ্ টিডেগে’ অর্থাৎ শিশু কিরণময়ী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ১

শিশুর ডিএনএ থেকে জানা গেল প্রথম আমেরিকানদের ইতিহাস

আপডেট সময় ১১:১৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮