ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুবর্ণচরে ভবন ধসে শ্রমিক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে নির্মানাধীন একটি ফিলিং স্টেশনের ভবন ধসে পড়ে মো. কামাল হোসেন নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় মো. মাসুদ নামে এক শ্রমিক আহত হয়েছেন।

রবিবার দুপুর দুইটার দিকে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের উত্তর আল-আমিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন চরওয়াপদা গ্রামের আনার আলীর ছেলে।

জানা গেছে, পদ্মা ওয়েল কোম্পানি লিমিটিডের তত্ত্বাবধানে ঠিকাদার আল আমিন হোসেন ওমরা ফিলিং স্টেশনের ভবন নির্মাণ কাজ শুরু করে। প্রতিদিনের ন্যায় রবিবার সকাল থেকে শ্রমিকরা কাজ শুরু করে। দুপুরে নতুন ভবনটির ছাদ নির্মাণের কাজ চলছিল। এসময় ছাদের নিছে বাঁশ দেওয়ার কাজ করছিল কামাল, মাসুদ’সহ কয়েকজন শ্রমিক।

দুপুর দুইটার দিকে হঠাৎ করে ছাদটি নিচে ধসে পড়ে। এতে ছাদের নিচে থাকা শ্রমিক কামাল হোসেন ও মাসুদ গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কামাল হোসেনের মৃত্যু হয়। আহত মাসুদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় লোকজন ঠিকাদার আল-আমিনকে গণপিটুনি দিয়ে আহত করে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুবর্ণচরে ভবন ধসে শ্রমিক নিহত

আপডেট সময় ১০:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭