ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

অতিরিক্ত অভিবাসন ফি নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি: কর্মসংস্থানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে যেতে এখন একজন বাংলাদেশিকে এক লাখ ৬০ হাজার টাকা অভিবাসন ফি দিতে হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। এর চেয়ে বেশি অর্থ কোনো এজেন্সি নিলে তার বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ করার পরামর্শও দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর নিউ ইস্কাটনে বায়রা সচিবালয়ে মালয়েশিয়া শ্রমবাজারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সদস্যদের সম্পৃক্ত করার লক্ষ্যে ‘বায়রা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’-এর উদ্বোধন করে মন্ত্রী এসব কথা বলেন।

নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘এক লাখ ৬০ হাজার টাকা আমরা নির্ধারণ করে দিয়েছি। এর থেকে যদি বেশি হয়, তাহলে আমাদের কাছে যদি কোনো রকমের কমপ্লেইন আসে, উপযুক্ত ব্যবস্থা নেব। যাঁরা বিদেশে যাবেন, তাঁদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা বেশি টাকা দিয়ে যাবেন না। আপনারা নির্দিষ্ট ফি দিয়েই যাবেন। কত ফি আসে আপনারা আমাদের থেকে জেনে নেবেন।’

ওয়ান স্টপ সার্ভিস সেবা চালু করাকে সময় উপযোগী একটি পদক্ষেপ উল্লেখ করে মন্ত্রী বলেন, এই সার্ভিস সেন্টারের ফলে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে যেতে আর কাউকে কোনো রকম সমস্যায় পড়তে হবে না। তিনি বলেন, প্রবাসী কর্মীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখে। ২০১৭ সালে ১০ লাখের বেশি জনশক্তি বিদেশে রফতানি করা হয়েছে দাবি করে মন্ত্রী আরো বলেন, সামনের বছরগুলোতে বিশ্বমানের কর্মী তৈরি করে এর সংখ্যা আরো বাড়ানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

অতিরিক্ত অভিবাসন ফি নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি: কর্মসংস্থানমন্ত্রী

আপডেট সময় ১১:৩৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭