ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সরকার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব : বাণিজ্যমন্ত্রী রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন

রূপগঞ্জে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ডাকাত নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চৌরাস্তা এলাকায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন, যিনি ডাকাত দলের সদস্য বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। তার নাম শরীফ মিয়া। বৃহস্পতিবার ভোরে বিভিন্ন পরিবহনে ডাকাতির প্রস্তুতির সময় এই গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় একটি পিস্তল, চাপাতি ও ছোরা উদ্ধার করেছে পুলিশ। নিহত শরীফ উপজেলার মাঝিপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সেলিম মিয়া জানান, তিনশ ফুট সড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে বিভিন্ন স্থানে ইদানিং মালবাহী পরিবহনে একদল ডাকাত ডাকাতির চেষ্টা চালিয়ে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিল। এ জন্য ওই সড়কে পুলিশের টহল ব্যবস্থা বাড়িয়ে দেয়া হয়।

আজ ভোর সাড়ে চারটার দিকে চৌরাস্তা এলাকায় ৮ থেকে ১০ জন ডাকাত একটি মালবাহী পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ভোলাব তদন্ত কেন্দ্রের পুলিশ তাদের আটক করতে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর শরীফ নামে এক ডাকাত নিহত হয়। এছাড়া আনিছ নামে আরও এক ডাকাতকে আটক করা হয়।

এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি চাপাতি ও একটি বড় ছোরা উদ্ধার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সরকার

রূপগঞ্জে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ডাকাত নিহত

আপডেট সময় ০২:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭