ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ছিনতাইকারীদের ৯৮ শতাংশই মাদকাসক্ত: ডিবি পুলিশ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর ছিনতাইকারীদের ৯৮ শতাংশই মাদকাসক্ত। তারা মাদক সেবনের জন্য ছিনতাই করে থাকে। তাদের তেমন কোনো চক্র নেই।

বুধবার ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখায় (ডিএমপির মিডিয়া সেন্টারে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন।

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতভর অভিযানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৫৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, তিনটি চাপাতি ও দুইটি চাকু উদ্ধার করা হয়।

আবদুল বাতেন বলেন, সম্প্রতি ঢাকাতে ছিনতাইয়ের প্রবণতা বেড়েছে। যেসব এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে সেসব জায়গায় অভিযান অব্যাহত থাকবে।

গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার বলেন, কোন এলাকা থেকে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা জানানো না হলেও ডিবি জানিয়েছে, রাজধানীর ছিনতাইপ্রবণ এলাকা যাত্রাবাড়ী, কারওয়ান বাজার, সোনারগাঁও মোড়, বাংলামটর থেকে ৫৬ জনকে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছিনতাইকারীদের ৯৮ শতাংশই মাদকাসক্ত: ডিবি পুলিশ

আপডেট সময় ১১:১৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭