ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মেনন

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিএনপি সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের দোসরদের আশ্রয় ও প্রশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতার মূল্যবোধের ওপর আঘাত হেনেছে।

শনিবার দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দিনাজপুর জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে।

রাশেদ খান মেনন বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ অটুট রাখার স্বার্থে দেশবাসীকে স্বাধীনতার স্বপক্ষের শক্তির হাতকে শক্তিশালী করতে হবে। জামায়াতকে বাংলার মাটি থেকে নির্মূল না করলে লাখো শহীদের আত্মা শান্তি পাবে না।

তিনি বলেন, লাখো শহীদের রক্তঋণ শোধ করতে হলে সাম্প্রদায়িক অশুভ চক্রের বিষ দাঁত ভাঙ্গতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারাবাহিকতা চলমান রয়েছে। তার হাতকে শক্তিশালী করতে আবারও এই সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে সমাবেশে পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াছিন আলী এমপি, পলিট ব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক ও আমিনুল ইসলাম গোলাপ, যুব মৈত্রীর মোসাদ্দেকুল ইসলাম মুকুল, ছাত্র মৈত্রীর মোজাহিদ সরকার এবং নারী নেত্রী শামিমা আখতার শিখা প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মেনন

আপডেট সময় ০১:১৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭