ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

পুলিশ এখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত: আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশ দেশের জন্য জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশ যথেষ্ট সাফল্য দেখাতে সক্ষম হয়েছে। পুলিশ এখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৩৫তম বার্ষিক সাধারণ সভায় আইজিপি এ কথা বলেন।

উপপরিদর্শক (এসআই) শিরু মিয়া মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ প্রধান বলেন, পুলিশে কর্মরত এবং প্রবীণ কর্মকর্তাদের নিয়ে আমরা একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই। এজন্য এ কাজে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা চাই।

‘অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মকর্তারা আমাদের সম্পদ। তাদের পরামর্শ ও সহযোগিতা আমাদের পাথেয়। পুলিশ কর্মকর্তারা অবসরে গিয়েও সামাজিক এবং নাগরিক দায়বোধ থেকে নিজেদের জনসেবায় নিয়োজিত রাখছেন তা সত্যিই প্রশংসনীয়।’

আইজিপি তার বক্তব্যের শুরুতে জাতিক জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যসহ সকল শহীদ এবং দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

সমিতির সভাপতি এম সহীদুল ইসলাম চৌধুরীর সভপতিত্বে অনুষ্ঠানে সহ-সভাপতি ও প্রাক্তন অতিরিক্ত সচিব মো. সারোয়ার হোসেন, মহাসচিব মিয়া লুৎফর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সমিতির সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘এসএম আহসান স্মৃতি পুরস্কার’, ‘প্রফেসর অনামিকা হক লিলি ও ড. এম এনামুল হক পুরস্কার’, ‘এম এন ভক্ত-শিপ্রা ভক্ত ফান্ড’এবং ‘ক্ষিতিশ চন্দ্র মল্লিক-মায়া মল্লিক ফান্ড’শিক্ষা বৃত্তি দেয়া হয়।

অনুষ্ঠানে সমিতির চারজন বয়োজ্যেষ্ঠ সদস্যকে সম্মাননা স্মারক দেয়া হয়। আইজিপি তাদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। এর আগে আইজিপি রাজারবাগে এসোসিয়েশনের নবনির্মিত ভবন ‘বিআরপিওডব্লিউএ কমপ্লেক্স’এর উদ্বোধন করেন।

র‌্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ

গত ২১ ডিসেম্বর রাজধানীর গুলশানে পুলিশ প্লাজা শপিং কমপ্লেক্সের র‌্যাফেল ড্র’র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আইজিপি। গত ঈদুল আযহায় কেনাকাটার জন্য এ পুরস্কার দেয়া হয়। প্রথম পুরস্কার হিসেবে দেয়া হয় একটি প্রাইভেট কার। কনকর্ড গ্রুপ গাড়িটি স্পন্সর করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

পুলিশ এখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত: আইজিপি

আপডেট সময় ১১:০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭