ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

রংপুরে ইভিএমের কেন্দ্র লাঙ্গলের

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে যে ১৯৩টি কেন্দ্রে ভোট নেয়া হয়েছে তার মধ্যে একটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এই কেন্দ্রটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট নেয়া হয়েছিল। এই কেন্দ্রে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা এগিয়ে রয়েছেন।

রংপুর বেগম রোকেয়া সরকারি কলেজ কেন্দ্রে লাঙ্গল প্রতীকে মোস্তফা পেয়েছেন ৬৭৪ ভোট। এখানে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝণ্টু পেয়েছেন ৩৩৪ ভোট। আর ধানের শীষ প্রতীকে বিএনপির কাওসার জামান বাবলা পেয়েছেন ১১৭ ভোট।

বিকাল চারটায় ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা। তবে ইভিএমে তাৎক্ষণিকভাবে ফলাফল পাওয়া যায় বলে প্রথমেই এই কেন্দ্রটির ফল পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট হয় রংপুর সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচনে। এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট হয়েছে সেখানে।

শীত উপেক্ষা করে সকালেই বিপুল সংখ্যক ভোটার তাদের প্রার্থী নির্বাচনে ভোট দেন। বেলা বাড়ার পর দুপুরের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বিকালে আবার বাড়ে। নির্বাচনী এলাকার কোথায় বড় ধরনের কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন। তবে বিএনপির প্রার্থী কিছু কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে না দেয়ার অভিযোগ করেছে।

তবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছেন, বিএনপির এই অভিযোগ সত্য নয়। যে পরিবেশে ভোট হয়েছে তাতে নির্বাচন কমিশন পুরোপুরি সন্তুষ্ট বলেও জানিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা

রংপুরে ইভিএমের কেন্দ্র লাঙ্গলের

আপডেট সময় ১০:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭