ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৪ বছরের হিমায়িত মানব ভ্রুণে নবজাতকের জন্ম

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বের সবচেয়ে পুরনো হিমায়িত মানব ভ্রণ দিয়ে নবজাতকের জন্ম হয়েছে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে। খবর সিএনএনের। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় ভ্রুণ অনুদান কেন্দ্রের (এনইডিসি) মেডিকেল পরিচালক ডা. জেফরি কিনানা জানান, ২৫ নভেম্বর ইমা রেন গিবসন নামে ওই নবজাতকের জন্ম হয়। ১৯৯২ সালের ১৪ অক্টোবর তার ভ্রুণ ফ্রিজে রাখা হয়েছিল।

টিনা এবং বেঞ্জামিন গিবসন দম্পতির সন্তান ইমা। টেনেসির পূর্বাঞ্চলের বাসিন্দা তারা। চলতি বছরের মার্চে ইমার হিমায়িত ভ্রণ তার ২৬ বছর বয়সী মা টিনা জরায়ুতে একটি প্রক্রিয়ার মাধ্যমে প্রতিস্থাপন করে এনইডিসি। ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতির মাধ্যমে ভ্রুণ ফ্রিজে সংরক্ষণ করা হয় এবং নিঃসন্তান দম্পতিদের প্রদান করা হয়।

টিনার স্বামী বেঞ্জামিন গিবসন সিস্টিক ফিব্রোসিসে আক্রান্ত। এর ফলে তার বন্ধ্যাত্ব দেখা দেয়। ভ্রুণ গ্রহণের আগে শিশু দত্তক নেয়ার পরিকল্পনা করেছিলেন টিনা ও গিবসন দম্পতি। ১৩ মার্চ এনইডিসির ল্যাব পরিচালক ক্যারল সামারফেল্ট তাদের একটি ভ্রুণের ছবি দেখান। যেটির বয়স টিনার প্রায় সমান।

সেদিনের মুহূর্তের কথা মনে টিনা বলছিলেন, ‘আমি আমার স্বামীকে বলেছিলাম, তুমি বুঝতে পারছ আমার বয়স ২৫। এই ভ্রুণ আর আমি ভালো বন্ধু হতে পারি।’ ২৬ বছর বয়সী টিনা সিএনএনকে বলেন, ‘আমি শুধু একটি সন্তান চেয়েছিলাম। এটি বিশ্ব রেকর্ড গড়বে কি গড়বে না এই বিষয়ে আমার একদমই চিন্তা ছিল না।’

ল্যাব পরিচালক ক্যারল সামারফেল্ট জানান, এত বছরের পুরনো ভ্রুণ শিশুর জন্ম- এই বিষয়টি খুব রোমাঞ্চকর। এর আগে ২০ বছরের পুরনো ভ্রুণ দিয়ে বাচ্চা জন্ম নিয়েছিল। জন্মের সময় ইমার ওজন প্রায় তিন কেজি এবং তার উচ্চতা ছিল ২০ ইঞ্চি। একেবারে সুস্থ শরীরে ইমা পৃথিবীর আলোর মুখ দেখেছে।

টিনা বলেন, ‘আমরা খুবই কৃতজ্ঞ এবং আনন্দিত। ইমা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের জন্য বড় দিনের অমূল্য উপহার। আমরা সত্যিই অনেক খুশি। বেঞ্জামিন গিবসন বলেন, ‘আমার মেয়ে ইমার জন্ম একটি মিষ্টি অলৌকিক ঘটনা। এতদিন ফ্রিজে থাকার পরও ইমা দেখতে অনেক সুন্দর।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২৪ বছরের হিমায়িত মানব ভ্রুণে নবজাতকের জন্ম

আপডেট সময় ০৯:২৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭